
রংপুরের কাউনিয়ায় হারাগাছ পৌর শহরে মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমকে সরকারি ভাতা পাইয়ে দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগে ওয়ার্ড বিএনপির সম্পাদককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার রাতে হারাগাছ পৌর শাখা বিএনপির সভাপতি মোনায়েন হোসেন ফারুক ও সাধারণ সম্পাদক নুরুল আমিন...

ফ্যাসিবাদী চক্রের লুটপাটের কারণে অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাগণ ২০২২ সাল থেকে এই তহবিল থেকে কোনো টাকা পাচ্ছিলেন না। বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসার পর অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকাদের অবসরকালীন সুবিধার টাকা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে। কিন্তু দেখা যায় এই দুই ফান্ডে পর্যাপ্ত টাকা নেই।

মৃত্যুর সাত বছর পরও ব্যাংক হিসাবে নিয়মিত জমা হচ্ছে বীর মুক্তিযোদ্ধার সরকারি ভাতা। আর সেই ভাতার টাকা হাতিয়ে নিতে চিরকুমার মুক্তিযোদ্ধা চাচাকে নিজের বাবা উল্লেখ করে ওয়ারিশ সনদের আবেদন করেছেন মো. হামিদুর নামের এক ব্যক্তি। ঘটনাটি ময়মনসিংহের নান্দাইল উপজেলার রাজগাতী ইউনিয়নের উলুহাটি গ্রামের।

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. মুনির উদ্দিনের পরিবারের পাঁচ সদস্যের নামে সরকারি সামাজিক নিরাপত্তা ভাতা নেওয়ার অভিযোগ উঠেছে। তাঁদের মধ্যে বিবাহিত বোনের নামে বিধবা ভাতা এবং সুস্থ ছেলে ও ভাতিজার নামে প্রতিবন্ধী ভাতা নেওয়ার অভিযোগ রয়েছে...