
অন্তর্বর্তী সরকারের মেয়াদের শেষ দিকে এসে উপদেষ্টা পরিষদে রদবদল করতে যাচ্ছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। এই প্রক্রিয়ায় একজন উপদেষ্টার দায়িত্ব কমিয়ে নতুন করে একজনকে গুরুত্বপূর্ণ একটি মন্ত্রণালয়ের উপদেষ্টা করা হতে পারে বলে দায়িত্বশীল সূত্র জানিয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রটি জানায়, নতুন উপদেষ্টা দু-এক দিনের মধ্যে শপথ নিতে পারেন। বর্তমান সরকারে থাকা একজনকে উপদেষ্টার দায়িত্ব দেওয়া হতে পারে। একই সঙ্গে দুটি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা একজন উপদেষ্টাকে একটি মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হতে পারে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সমালোচনার মধ্যে রয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদিকে হত্যার পর তাঁর পদত্যাগের দাবি জোরালো হয়েছে।
স্বরাষ্ট্র উপদেষ্টাকে তাঁর পদ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে বলে দুই দিন ধরে গুঞ্জন আছে। কিন্তু গত রোববার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর বৈঠকে অংশ নেন তিনি। গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ১৮তম সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পদত্যাগ নিয়ে গুঞ্জনের বিষয়ে এক প্রশ্নে তিনি বলেন, ‘পদত্যাগ করলে এখানে বসতাম না।’
১২ ডিসেম্বর ঢাকার বিজয়নগর এলাকায় হাদির মাথায় গুলি করা হয়। এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়ার পর ১৮ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। হাদির হত্যার খবর ছড়িয়ে পড়লে ওই দিন রাতে প্রথম আলো ও ডেইলি স্টারের কার্যালয়ে আগুন দেওয়া হয়। ভাঙচুর করা হয় ছায়ানট ও উচীদীর কার্যালয়। দেশের বিভিন্ন স্থানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।
২০ ডিসেম্বর জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে জানাজায় প্রধান উপদেষ্টার উপস্থিতিতে হাদির খুনিদের ধরতে সরকারের পদক্ষেপ জানাতে স্বরাষ্ট্র এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখস চৌধুরীকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের।
হাদি হত্যার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখস চৌধুরীর পদত্যাগের দাবি জানিয়েছে ইনকিলাব মঞ্চ। কেন্দ্রীয় শহীদ মিনারে গতকাল বিক্ষোভ সমাবেশ থেকে তারা এই দাবি জানায়।
২০২৪ সালের ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনকে স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়। এরপর তাঁকে সরিয়ে ২০২৪ সালের ১৭ আগস্ট জাহাঙ্গীর আলম চৌধুরীকে স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব দেন প্রধান উপদেষ্টা।

বরাবরের মতো এবারও কোরবানির পশুর চামড়া নিয়ে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। উত্তরবঙ্গের অন্যতম প্রধান চামড়ার বাজার বগুড়া, পূর্বাঞ্চলের কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে শুরু করে পশ্চিমাঞ্চলের মেহেরপুরের গাংনী—সবখানেই চরম ক্রেতাসংকটে অবিক্রীত পড়ে রয়েছে হাজার হাজার পশুর চামড়া।
৪ ঘণ্টা আগে
পবিত্র ঈদুল আজহার প্রধান জামাতে অংশ নেওয়ার পর প্রয়াত বাবা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ছোট ভাই আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৭ ঘণ্টা আগে
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
৭ ঘণ্টা আগে
পবিত্র ঈদুল আজহার আদর্শ ও মূল্যবোধকে ধারণ করে সকলকে একটি ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
৭ ঘণ্টা আগে