বর্তমান সময়ে যেকোনো কিছু শেখা ও জানার অন্যতম কার্যকর মাধ্যম হলো কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা গেছে, এআইকে শুধু উত্তর পাওয়ার মাধ্যম হিসেবে নয়, বরং শেখার সহকারী হিসেবে ব্যবহার করলে শেখা আরও দ্রুত, গভীর ও কার্যকর হয়। এআই শুধু তথ্য দেয় না, বরং তথ্যকে গুছিয়ে উপস্থাপন করে, ব্যাখ্যা করে এবং বিষয়টি বুঝতেও সাহায্য করে। তাই পড়াশোনায় এআই সঠিকভাবে ব্যবহারের জন্য নিচে কিছু কার্যকর কৌশল তুলে ধরা হলো—
এআই থেকে ভালো উত্তর পেতে অবশ্যই নির্দিষ্ট ও পরিষ্কার প্রশ্ন করতে হবে। কী জানতে চান, কীভাবে উত্তর চান এবং উদাহরণ প্রয়োজন কি না—এসব বিষয় স্পষ্টভাবে উল্লেখ করুন। প্রেক্ষাপট দিলে উত্তর আরও নির্ভুল হয়। যেমন আপনি কোন শ্রেণিতে পড়েন, কত বড় উত্তর চান বা কোন স্তরের ব্যাখ্যা প্রয়োজন। এসব জানালে এআই আরও কার্যকরভাবে সাহায্য করতে পারে। প্রথমবারে সন্তোষজনক উত্তর না পেলে প্রশ্নটি পুনর্গঠন করে আবার জিজ্ঞেস করা এবং তথ্য যাচাই করা উচিত।
একই বিষয় শুধু একভাবে না পড়ে বিভিন্নভাবে বোঝার চেষ্টা করুন। এআইকে সহজ ভাষায়, গল্প আকারে বা বাস্তব উদাহরণসহ ব্যাখ্যা দিতে বলুন। প্রয়োজনে সংক্ষিপ্ত, বিস্তারিত বা উভয় ধরনের ব্যাখ্যা চাওয়া যেতে পারে। এতে ধারণা আরও পরিষ্কার হয় এবং শেখা সহজ ও কার্যকর হয়।
গবেষণায় দেখা গেছে, গঠনমূলক ও চিত্রভিত্তিক তথ্য মস্তিষ্ক দ্রুত গ্রহণ করে এবং দীর্ঘ সময় মনে রাখতে পারে। তাই এআই ব্যবহার করে সারাংশ, টেবিল, পয়েন্ট বা ফ্লোচার্ট আকারে নোট তৈরি করা যেতে পারে। এতে কঠিন পড়াও সহজে বোঝা ও মনে রাখা যায়।
এআই দিয়ে অনুশীলন, কুইজ তৈরি বা সমস্যা সমাধান করে নিজের প্রস্তুতি যাচাই করা যায়। ভুল উত্তর দিলে এআইকে জিজ্ঞেস করা যায়, কোথায় ভুল হয়েছে বা কীভাবে উন্নতি করা যায়।
এআইকে শুধু তথ্যের উৎস হিসেবে না দেখে শেখার ও চিন্তার সঙ্গী হিসেবে ব্যবহার করা উচিত। কোনো বিষয় না বুঝলে সহজ ভাষায় ব্যাখ্যা চাইতে পারেন, নতুন ধারণা নিয়ে আলোচনা করতে পারেন। এতে সৃজনশীল চিন্তাশক্তি বৃদ্ধি পায় এবং শেখা আরও গভীর হয়।
এআই ব্যবহার করে নতুন ভাষা শেখা বা বিভিন্ন স্কিল ডেভেলপ করা যায়। এআইকে বলা যেতে পারে বেসিক থেকে শেখাতে বা প্রতিদিন অল্প অল্প করে অনুশীলন করাতে। এতে ধীরে ধীরে দক্ষতা অর্জন সহজ হয়।
সবশেষে বলা যায়, এআই শতভাগ নির্ভুল নয়। তাই গুরুত্বপূর্ণ তথ্য অবশ্যই যাচাই করা প্রয়োজন।

আজ রোববার বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে এই ল্যাবের উদ্বোধন করা হয়। ল্যাবটির উদ্বোধন করেন এআইইউবির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা সদস্য নাদিয়া আনোয়ার এবং প্রতিষ্ঠাতা সদস্য ড. হাসানুল এ হাসান ও ইশতিয়াক আবেদীন।
১২ ঘণ্টা আগে
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার পাসের হার ৮০ দশমিক ৩৬ শতাংশ। এবার ভর্তি পরীক্ষায় অংশ নেয় ৪ লাখ ৫৩ হাজার ১৪৮ জন শিক্ষার্থী। এর মধ্যে পাস করেছে ৩ লাখ ৬৪ হাজার ১৩৫ জন।
১৩ ঘণ্টা আগে
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের (২১তম ব্যাচ) স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ক্লাস শুরু হয়েছে। আজ রোববার (৩ মে) সকালে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে ওরিয়েন্টেশন প্রোগ্রামের মাধ্যমে নবীন শিক্ষার্থীদের উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।
১৭ ঘণ্টা আগে
মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজে বিজ্ঞানচর্চাকে আরও গতিশীল ও গবেষণামুখী করার লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী আয়োজন ‘কসমোলজিক্যাল কনক্লেভ’। গত ৩০ এপ্রিল বৃহস্পতিবার বিদ্যালয়ের বিজ্ঞান ক্লাবের উদ্যোগে এবং বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের অংশগ্রহণে এই আয়োজন অনুষ্ঠিত হয়।
১ দিন আগে