
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) জুলাই-৩৬ হলের শিক্ষার্থী তুবাউল জান্নাত ঐশীকে সহপাঠী ও রুমমেটদের ব্যক্তিগত ছবি প্রেমিকের কাছে পাঠানোর অভিযোগে স্থায়ী বহিষ্কার করেছে হল প্রশাসন।
আজ মঙ্গলবার তদন্ত কমিটির সুপারিশে হল প্রশাসনের এক সভায় তাঁকে স্থায়ী বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে সহপাঠী ও রুমমেটদের ছবি আর কোথাও ছড়ানো হবে না মর্মে ঐশী ও তাঁর মা-বাবার মুচলেকা নেওয়া হয়েছে।
জানা গেছে, গত ৬ আগস্ট রাতে তুবাউল জান্নাত ঐশীর বিরুদ্ধে জুলাই-৩৬ হলে সহপাঠী ও রুমমেটদের ‘আপত্তিকর’ ছবি তুলে লন্ডনপ্রবাসী প্রেমিকের কাছে পাঠানোর অভিযোগ ওঠে। এ ঘটনা প্রকাশ্যে এলে হলের আবাসিক শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। পরদিন জরুরি সভা ডেকে ঐশীকে হল থেকে সাময়িক বহিষ্কার করে হল প্রশাসন। একই সঙ্গে ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করে সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়।
জুলাই-৩৬ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. এ কে এম শামসুল হক সিদ্দিকী বলেন, ‘তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে তুবাউল জান্নাত ঐশীকে হল থেকে স্থায়ী বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি ছবি আর ছড়ানো হবে না মর্মে তাঁর ও মা-বাবার কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে। এর ব্যত্যয় হলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

নেত্রকোনা জেলার হাওরবেষ্টিত উপজেলা খালিয়াজুরীর প্রত্যন্ত গ্রাম জগন্নাথপুর। সেখানে মেন্দিপুর ইউনিয়নের ধনু নদের তীরে অবস্থিত এই গ্রামে একটি মধ্যবিত্ত পরিবারে বেড়ে উঠেছেন শুভ। তাঁর বাবা পেশায় কাপড় ব্যবসায়ী ও কৃষক, মা গৃহিণী।
১ ঘণ্টা আগে
একটি প্রতিষ্ঠানের সাফল্য শুধু উন্নত প্রযুক্তি, পর্যাপ্ত অর্থ বা ভালো পরিকল্পনার ওপর নির্ভর করে না। এর অন্যতম ভিত্তি হলো দক্ষ, ঐক্যবদ্ধ ও দায়িত্বশীল একটি টিম। সেই দলকে সঠিকভাবে পরিচালনা, অনুপ্রাণিত এবং অভিন্ন লক্ষ্যে এগিয়ে নেওয়ার প্রক্রিয়াই টিম ম্যানেজমেন্ট। বিস্তারিত লিখেছেন এসিআইয়ের কনজ্যুমার....
৪ ঘণ্টা আগে
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) শেষ হয়েছে দুই দিনব্যাপী ‘জেএমসি মিডিয়া বাজ’-এর সপ্তম আসর। বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ (জেএমসি) বিভাগের আয়োজনে এবং ইয়ামাহার পৃষ্ঠপোষকতায় ২৮ ও ২৯ সেপ্টেম্বর ড্যাফোডিল স্মার্ট সিটিতে অনুষ্ঠিত হয় এ আয়োজন।
১ দিন আগে
আবেদনে আবদুল্লাহ আল মামুন জানান, অনার্স পরীক্ষায় ৩.৯০ সিজিপিএ পেয়ে তিনি বিভাগে প্রথম স্থান অর্জন করেন। তবে ফার্মেসি বিভাগের সেশনজট ও প্রশাসনিক জটিলতার কারণে তাঁর শিক্ষাবর্ষের পরীক্ষা নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হয়নি। ২০২৫ সালের নভেম্বরে পরীক্ষা শুরু হয়ে ২০২৬ সালের এপ্রিলে শেষ হয় এবং পরে ফলাফল প্রকাশ...
১ দিন আগে