
কম্পিউটারের পর্দায় একের পর এক বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট খুলে দেখছেন আপনি। কোথাও টিউশন ফি, কোথাও স্কলারশিপ, কোথাও ভর্তির যোগ্যতা—সব হিসাবই যেন মিলে যাচ্ছে। কিন্তু চোখ আটকে যায় একটি জায়গায় ‘আইইএলটিএস প্রয়োজন’। স্বপ্নটা কি তাহলে এখানেই থেমে যাবে? অবশ্যই নয়।
সময়ের সঙ্গে বদলাচ্ছে বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি-নীতি। আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য অনেক প্রতিষ্ঠান এখন আইইএলটিএসের বিকল্প গ্রহণ করছে। অর্থাৎ আপনি যদি ইংরেজি মাধ্যমে পড়াশোনা করে থাকেন এবং প্রয়োজনীয় শর্ত পূরণ করতে পারেন, তাহলে আইইএলটিএস ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশে উচ্চশিক্ষার সুযোগ মিলতে পারে।
২০২৬ সালে ইউরোপ, উত্তর আমেরিকা ও অস্ট্রেলিয়ার বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় মিডিয়াম অব ইনস্ট্রাকশন (এমওআই) সনদ, নিজস্ব ইংরেজি ভাষা মূল্যায়ন কিংবা সাক্ষাৎকারের ভিত্তিতে আন্তর্জাতিক শিক্ষার্থীদের আবেদন গ্রহণ করছে।
জার্মানি
বিদেশে উচ্চশিক্ষার কথা উঠলেই জার্মানির নাম আসে সবার আগে। উন্নত শিক্ষা, গবেষণার সুযোগ এবং তুলনামূলক কম খরচ—সব মিলিয়ে দেশটি আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছে অন্যতম আকর্ষণীয় গন্তব্য। দেশটির অনেক সরকারি বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট ইংরেজি মাধ্যমের প্রোগ্রামে আইইএলটিএসের পরিবর্তে এমওআই সনদ গ্রহণ করা হয়। ইউনিভার্সিটি অব সিগেন, ইউনিভার্সিটি অব কাইসারস্লটার্ন এবং আরডব্লিউটিএইচ আখেন বিশ্ববিদ্যালয়ের কয়েকটি প্রোগ্রাম এই সুযোগ দিয়ে থাকে।
ইউরোপে ব্যবসায় শিক্ষা নিতে আগ্রহীদের কাছে ফ্রান্স একটি জনপ্রিয় নাম। দেশটির কয়েকটি স্বনামধন্য বিজনেস স্কুল ইংরেজি মাধ্যমে পূর্ববর্তী পড়াশোনার প্রমাণ কিংবা সাক্ষাৎকারের ভিত্তিতে শিক্ষার্থী নির্বাচন করে। নিওমা বিজনেস স্কুল, কেজ বিজনেস স্কুল এবং প্যারিস স্কুল অব বিজনেস এ ক্ষেত্রে উল্লেখযোগ্য।
উচ্চশিক্ষার মান ও আন্তর্জাতিক পরিবেশের কারণে নেদারল্যান্ডসও বাংলাদেশি শিক্ষার্থীদের পছন্দের তালিকায় রয়েছে। হ্যান ইউনিভার্সিটি অব অ্যাপ্লায়েড সায়েন্সেস, স্যাক্সিয়ন ইউনিভার্সিটি এবং ইউনিভার্সিটি অব গ্রোনিনজেনের কিছু প্রোগ্রামে এমওআই বা সমমানের বিকল্প সনদ গ্রহণ করা হয়।
কানাডায় সরাসরি আইইএলটিএস ছাড়ের সুযোগ তুলনামূলক কম। তবে কিছু কলেজ, পাথওয়ে প্রোগ্রাম এবং ভাষা প্রস্তুতিমূলক (ল্যাঙ্গুয়েজ ব্রিজ) কোর্সের মাধ্যমে আন্তর্জাতিক শিক্ষার্থীরা মূল ডিগ্রি প্রোগ্রামে যাওয়ার সুযোগ পান।
যুক্তরাজ্যের কয়েকটি বিশ্ববিদ্যালয়ও নির্দিষ্ট শর্তে আইইএলটিএস ছাড়াই আবেদন গ্রহণ করে। এর মধ্যে রয়েছে ইউনিভার্সিটি অব গ্রিনিচ, বার্মিংহাম সিটি ইউনিভার্সিটি এবং ইউনিভার্সিটি অব পোর্টসমাউথ। এ ছাড়া আয়ারল্যান্ড ও অস্ট্রেলিয়ার কিছু বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন পাথওয়ে প্রোগ্রামেও একই ধরনের সুযোগ রয়েছে।
একটি বিষয় ভুলে গেলে চলবে না। বিশ্ববিদ্যালয়ে আইইএলটিএস ছাড়াই ভর্তি হওয়ার সুযোগ পাওয়া মানেই ভিসা নিশ্চিত—এমন নয়। অনেক দেশের ভিসা কর্তৃপক্ষ আবেদনকারীর ইংরেজি ভাষার দক্ষতা এবং বিদেশে পড়াশোনার প্রস্তুতি আলাদাভাবে মূল্যায়ন করে। তাই আবেদনপত্রের প্রতিটি তথ্য নির্ভুল হওয়া জরুরি। বিশেষ করে স্টেটমেন্ট অব পারপাসে ইংরেজি মাধ্যমে পড়াশোনার অভিজ্ঞতা ও ভবিষ্যৎ পরিকল্পনা স্পষ্টভাবে তুলে ধরা উচিত।
আবেদন করার আগে অবশ্যই সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট কোর্সে আইইএলটিএস ছাড়ের সুযোগ আছে কি না, তা তাদের ওয়েবসাইট বা ভর্তি দপ্তর থেকে নিশ্চিত হয়ে নিন। হয়তো আপনার বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন আর একটি পরীক্ষার ফলের অপেক্ষায় আটকে থাকবে না। দরকার শুধু সঠিক তথ্য, যথাযথ প্রস্তুতি আর সময়মতো আবেদন।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন বিভাগের সব জেলায় আজ বুধবার অনুষ্ঠেয় এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে। বৈরী আবহাওয়ার কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। তবে, অন্যান্য শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমান পরীক্ষা চলবে।
৯ ঘণ্টা আগে
আজ মঙ্গলবার রাতে বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামন স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
১২ ঘণ্টা আগে
দীর্ঘদিন শিক্ষার্থী ভর্তি না করায় দেশের ১১২টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। ১৬ জুলাইয়ের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে প্রতিষ্ঠানগুলোকে। সন্তোষজনক জবাব না পেলে ২০২৭-২৮ শিক্ষাবর্ষ থেকে ভর্তি কার্যক্রম স্থগিত ও পাঠদানের অনুমোদন বাতিল
১৫ ঘণ্টা আগে
তথ্য অধিকার আইন, ২০০৯ অনুযায়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিনা অনুমতিতে অনুপস্থিত প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের তথ্য (সংখ্যা) দেওয়ার নির্দেশনা রয়েছে। এর পরিপ্রেক্ষিতে নির্ধারিত ছকে তথ্য সংগ্রহ করে অধিদপ্তরে পাঠাতে হবে। ছক অনুযায়ী, কতজন পুরুষ ও নারী প্রধান শিক্ষক এবং কতজন পুরুষ ও নারী সহকারী...
১৬ ঘণ্টা আগে