
সিলেটের গোয়াইনঘাটে গভীর রাতে ১৪ বছর বয়সী নাতনিকে জোরপূর্বক তুলে নেওয়ার সময় বাধা দেওয়ায় দাদিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এই ঘটনায় মা-মেয়েসহ দুজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাতে উপজেলার রুস্তমপুর ইউনিয়নের বীরমঙ্গল হাওর গ্রামে এই ঘটনা ঘটে।
দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত দাদি মৃত মাহমুদ হোসনের স্ত্রী দিলারা বেগম (৫৪)। আহত ব্যক্তিরা হলেন নাতনি (১৪) ও তার মা সাজনা বেগম।
জানা যায়, শুক্রবার দিবাগত গভীর রাতে অজ্ঞাত তিন যুবক দরজা ভেঙে তাঁদের ঘরে প্রবেশ করেন। এ সময় তাঁরা কিশোরীর মুখ চেপে ধরে ঘর থেকে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিশোরীর চিৎকার শুনে তার মা এগিয়ে এলে দুর্বৃত্তরা তাঁর হাতে কামড় দেয়। একপর্যায়ে কিশোরী চিৎকার করতে থাকলে তাকে ছুরি দিয়ে ভয় দেখাতে গিয়ে হাতে জখম করা হয়। চিৎকার শুনে পাশের কক্ষ থেকে দাদি দিলারা বেগম বের হয়ে দরজার সামনে দাঁড়ান। দুর্বৃত্তরা তাঁর বুকের ডান পাশে ছুরি দিয়ে আঘাত করে। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। তাৎক্ষণিক এই দৃশ্য দেখে দুর্বৃত্তরা কিশোরীকে ছেড়ে দিয়ে পালিয়ে যায়।
তাঁদের প্রতিবেশী আলকাছ মিয়া জানান, একটি টিনের ঘরে দিলারা বেগম তাঁর প্রতিবন্ধী মেয়ে, নাতনি, এক প্রতিবন্ধী নাতি এবং ছেলের বউকে নিয়ে বসবাস করতেন। পরিবারের দুই ছেলে কয়েক মাস আগে ঋণ করে জীবিকার তাগিদে প্রবাসে পাড়ি জমান। শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে কান্নার শব্দ শুনে আশপাশের লোকজন নিয়ে ঘটনাস্থলে গিয়ে দেখেন দিলারা বেগম রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছেন। অন্য আরেকটি স্থানে জখম অবস্থায় পড়ে ছিলেন ওই কিশোরী ও তার মা।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, পূর্বশত্রুতার জেরে এই ঘটনা ঘটেছে। লাশ ওসমানী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। আহত ব্যক্তিরা চিকিৎসা শেষে বাড়িতে আছেন। ওই পরিবার থেকে এখনো কোনো অভিযোগ দায়ের করা হয়নি। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২১টি পদের সব কটিতেই জয় পেয়েছেন বিএনপিপন্থী জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থীরা। নির্বাচনে অন্য কোনো প্যানেল অংশ নেয়নি। আগে থেকেই আওয়ামী লীগ ও জামায়াতপন্থী আইনজীবী প্যানেল নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছিল।
১ ঘণ্টা আগে
ফেনীর শতবর্ষী সেন্ট্রাল হাইস্কুলে ৩৪ বছরের শিক্ষকতা জীবনের ইতি টেনে বিদায় নিলেন ইংরেজি বিষয়ের শিক্ষক জহিরুল হক চৌধুরী বেলাল। প্রিয় শিক্ষকের বিদায় উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণ হয়ে উঠেছিল আবেগ, শ্রদ্ধা আর ভালোবাসার মিলনমেলা। ছাদখোলা গাড়িতে ফুলেল শুভেচ্ছা ও গার্ড অব অনারের মধ্য দিয়ে তাঁকে দেওয়া হয় রাজকীয়
১ ঘণ্টা আগে
আদালত কক্ষে বিচার চলাকালে এক আসামিকে আরেক আসামি মাদক সরবরাহ করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় তাৎক্ষণিক সংক্ষিপ্ত বিচার করে দুই আসামিকে কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২১ মে) রাতে বিষয়টি জানাজানি হয়। এর আগে বুধবার (২০ মে) দুপুরে পাবনা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের ৭ম তলায় সিনিয়র জুডিশিয়াল ম্য
১ ঘণ্টা আগে
প্রকৌশলী সেলিম মোহাম্মদ জানে আলমকে চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার (২১ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আগামী এক বছরের জন্য তাঁকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগে