
সুনামগঞ্জ পৌর শহরে আগুন লেগে ছোট-বড় অন্তত ১২টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। গতকাল রোববার রাতে শহরের ট্রাফিক পয়েন্টে একটি মার্কেটে এই অগ্নিকাণ্ড ঘটে। আগুনে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আগুনে কোন প্রাণহানির ঘটনা ঘটেনি।

স্বপ্নের ইউরোপে আর যাওয়া হলো না সুনামগঞ্জের ১০ তরুণের। লিবিয়া থেকে রাবারের বোটে করে গ্রিসে যাওয়ার পথে ভূমধ্যসাগরে তাঁদের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। গত শনিবার তাঁদের মৃত্যুর খবর পরিবারের লোকজন জানতে পারেন। খাবার ও পানির সংকটে সাগরে এমন করুণ মৃত্যুর ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবারে চলছে মাতম।

তাহিরপুরে নদীর পাড় কাটার সময় বালুচাপা পড়ে লিয়াকত আলী (৩২) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এতে আরও একজন আহত হয়েছেন। আজ রোববার বাদাঘাট ইউনিয়নে যাদুকাটা নদীর পশ্চিম পাড়ে এ ঘটনা ঘটে।

লিবিয়া থেকে গ্রিসে যাওয়ার পথে নৌকায় ৪৩ জন ছিলেন। তাঁদের মধ্যে ১৮ জন মারা গেছেন। ২৩ মার্চ লিবিয়া থেকে নৌযানটি যাত্রা শুরু করার চার দিন পর গতিপথ হারিয়ে ফেলে। পরে খাবারের সংকটে অনেকে মারা যান। পরে দুর্গন্ধ শুরু হলে লাশ সাগরে ফেলে দেওয়া হয়।