
সুনামগঞ্জের ধর্মপাশা ও মধ্যনগর উপজেলায় টানা বৃষ্টির ফলে হাওরের কাঁচা ধান ডুবে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এতে দিশেহারা হয়ে পড়েছেন কৃষকেরা। সম্ভাব্য ক্ষতি এড়াতে ফারুকনগর (কজওয়ে) এলাকায় একত্রিত হয়ে কৃষকেরা নিজ উদ্যোগে ছোট কালভার্ট পরিষ্কার করছেন, যাতে দ্রুত পানি নিষ্কাশন সম্ভব হয়।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিনের অব্যবস্থাপনার কারণে হাওরের পানি নিষ্কাশনের স্বাভাবিক পথ বাধাগ্রস্ত হয়েছে। বিশেষ করে মনাই নদের নাব্যতা সংকট ও জলাবদ্ধতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। ফলে সামান্য বৃষ্টিতেই হাওরে পানি জমে গিয়ে ফসলের ক্ষতির ঝুঁকি তৈরি হচ্ছে। কৃষকদের আশঙ্কা, ফসল রক্ষায় দ্রুত পদক্ষেপ না নিলে এ অঞ্চলের কয়েক হাজার হেক্টর বোরো ধান পানির নিচে তলিয়ে গিয়ে বড় ধরনের ক্ষতি হবে।
সাড়ারকোনা গ্রামের কৃষক দুলাল মিয়া বলেন, ‘আমাদের কাঁচা ধান এখনো ঘরে তুলতে পারিনি। এর মধ্যে পানি বাড়তে শুরু করেছে। আমরা নিজেরাই কালভার্ট পরিষ্কার করছি, না হলে সব ধান পানির নিচে চলে যাবে।’
আরেক কৃষক নজরুল ইসলাম বলেন, ‘প্রতিবছর একই সমস্যা হয়। সময়মতো নদী খনন বা পানি নামার ব্যবস্থা না থাকায় আমাদেরই ক্ষতি হয়। এখন যদি দ্রুত ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে বড় ধরনের ক্ষতির মুখে পড়ব।’
স্থানীয় কৃষক জালাল মিয়া বলেন, ‘সরকারের দিকে তাকিয়ে থাকলে ফসল বাঁচানো যাবে না, তাই নিজেরাই কাজ শুরু করেছি। তবে এটি স্থায়ী সমাধান নয়।’
এ বিষয়ে মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও—অতিরিক্ত দায়িত্ব) সঞ্জয় ঘোষ বলেন, ‘কৃষকদের দুর্ভোগের বিষয়টি আমরা গুরুত্বসহকারে দেখছি। দ্রুত পানি নিষ্কাশনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে কাজ চলছে।’
তিনি আরও বলেন, ‘বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের বিভিন্ন এলাকায় খাল ও নদী খননের উদ্যোগ নিয়েছেন। মনাই নদসহ উপজেলার গুরুত্বপূর্ণ জলাধারগুলো খননের বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রস্তাবনা পাঠানো হয়েছে। আমরা আশা করি, বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে এবং দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।’

গাইবান্ধায় এবার নদীভাঙনে বিলীন হয়েছে ৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এসব বিদ্যালয়ে পাঠদান চলছে ছাপরাঘরে কিংবা খোলা আকাশের নিচে। ফলে অনেক শিক্ষার্থী বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দিয়েছে। এতে শিক্ষার্থী ঝরে পড়ার আশঙ্কাও তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে আরও কিছু বিদ্যালয় ঝুঁকিতে রয়েছে।
২ ঘণ্টা আগে
বগুড়া জেলা পুলিশের বিভিন্ন বিল-ভাউচারে জালিয়াতির নতুন তথ্য সামনে এসেছে। এই জালিয়াতির ঘটনায় গঠন করা তদন্ত কমিটি সূত্রে জানা গেছে, ভুয়া টিএ বিল তৈরি করে সরকারি অর্থ আত্মসাতের পরিমাণ ইতিমধ্যে তিন কোটি টাকা ছাড়িয়েছে। এ ঘটনায় বগুড়া জেলা পুলিশের সাবেক ও বর্তমান কর্মরত প্রায় ৩০ সদস্যের নাম তদন্তে এসেছে।
৩ ঘণ্টা আগে
কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের ডান তীর রক্ষা বাঁধের চারটি পৃথক স্থানে প্রায় ২০০ মিটার অংশে ধস দেখা দিয়েছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার কাঁচকোল বাজার ও পুঁটিমারি এলাকার মাঝামাঝি স্থানে বাঁধে নতুন করে ৩৫ মিটার ধস সৃষ্টি হয়।
৩ ঘণ্টা আগে
বিদ্যালয়ের মাঠের উত্তর দিকে একতলা ভবন। পূর্ব পাশে আরেকটি দোতলা ভবন। মাত্র ৫২ শতক জমির ওপর দুটি ভবন নির্মাণের কারণে বিদ্যালয়ের খেলার মাঠটি ছোট হয়ে গেছে। গত সোমবার কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার আড়াইবাড়িয়া ইউনিয়নের কাওনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই চিত্র দেখা যায়।
৩ ঘণ্টা আগে