
সুনামগঞ্জ পৌর শহরে আগুন লেগে ছোট-বড় অন্তত ১২টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। গতকাল রোববার রাতে শহরের ট্রাফিক পয়েন্টে একটি মার্কেটে এই অগ্নিকাণ্ড ঘটে। আগুনে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আগুনে কোন প্রাণহানির ঘটনা ঘটেনি।
জানা গেছে, গতকাল রাত প্রায় ১২টার দিকে পৌর শহরের হক সুপার মার্কেটের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় দুই ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
প্রত্যক্ষদর্শী মিল্লাত আহমদ বলেন, শহীদ মিনারের সামনের হক মার্কেট থেকে সিটি ফার্মেসি পর্যন্ত আগুন লাগে।
ক্ষতিগ্রস্ত মৌ সু স্টোরের মালিক জুয়েল আহমদ বলেন, আমার ব্যবসা প্রতিষ্ঠানের প্রায় কোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়েছে। আমার এখন সর্বস্বান্ত হওয়ার অবস্থা।
সুনামগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. তৌফিকুল ইসলাম ভূঁইয়া বলেন, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়। যে সময় আগুন লাগে তখন বিদ্যুৎ ছিল। পরবর্তীতে আগুন লাগার পরে বিদ্যুৎ বন্ধ করা হয়। রাত প্রায় দুইটার দিকে ফায়ার সার্ভিসের দুই ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ছোট-বড় ১২টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে সম্পূর্ণ পুড়ে গেছে। তবে তাৎক্ষণিক মুহূর্তে কি পরিমাণ ক্ষতি হয়েছে তা নিরূপণ করা যায়নি।

কাঁচা পাট রপ্তানিতে শর্ত আরোপের প্রতিবাদে খুলনায় পাটশ্রমিকেরা বিক্ষোভ, সড়ক অবরোধ, অগ্নিসংযোগ ও ভাঙচুর করেছেন। শ্রমিকদের অভিযোগ, রপ্তানি কার্যত বন্ধ থাকায় বহু জুট প্রেস বন্ধ হয়ে লক্ষাধিক শ্রমিক কর্মহীন হয়ে পড়েছেন।
৩ মিনিট আগে
নওগাঁর বদলগাছীতে সিএনজি ও ধান মাড়াই মেশিনের মুখোমুখি সংঘর্ষে এক স্কুলশিক্ষক নিহত ও আরেক শিক্ষক আহত হয়েছেন। এদিকে নিহত শিক্ষকের মৃত্যুর খবর সামাজিক যোগাযোগমাধ্যমে দেখে একই বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক শিক্ষার্থী অসুস্থ হয়ে মারা গেছে। ঘটনাটি এলাকায় গভীর শোকের সৃষ্টি করেছে।
৬ মিনিট আগে
খুলনা খাদ্য পরিবহন (সড়কপথ) ঠিকাদার সমিতির দখল নিতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় শেখ হারুনুর রাশিদ (৬২) নামের এক ঠিকাদার গুলিবিদ্ধ হয়েছেন।
২২ মিনিট আগে
শুনানি শেষে আদালত নুরুল ইসলাম সুজনকে গ্রেপ্তার দেখিয়ে আবার কারাগারে ফেরত পাঠানোর নির্দেশ দেন। যাত্রাবাড়ী থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই মহিন উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।
৪১ মিনিট আগে