
সুনামগঞ্জে আদালত চলাকালে জামিননামা গ্রহণের সময় ঘুষ নেওয়ার বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গত ২৬ ফেব্রুয়ারি সুনামগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কার্যালয় থেকে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়।
ঘটনার পর তদন্ত কমিটি গঠন ও অভিযুক্ত ব্যক্তিদের পুলিশ লাইনসে সংযুক্ত করার বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন।
গত ২৫ ফেব্রুয়ারি আদালতের হাজতখানায় কর্মরত পুলিশ সদস্য এটিএসআই রফিক ও কনস্টেবল সাইফুল কর্তৃক জামিননামা জেলহাজতে পাঠানোর জন্য সেবাগ্রহীতার নিকট ঘুষ দাবি-সংক্রান্ত ভিডিও একটি স্থানীয় দৈনিক ও টেলিভিশন চ্যানেলে প্রচারিত হয়। পুলিশ সদস্যদের এই অনৈতিক দাবি সরকারি নিয়মনীতির লঙ্ঘন এবং তাঁদের আচরণ বিচার বিভাগ ও পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে।
এ বিষয়ে অনুসন্ধান কমিটি গঠন করে সুনামগঞ্জ পুলিশ সুপারকে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছেন সুনামগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।
এ ব্যাপারে সুনামগঞ্জ পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন বলেন, ইতিমধ্যে একজন অতিরিক্ত পুলিশ সুপারকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং তদন্তও চলছে। অভিযুক্ত ব্যক্তিদের ইতিমধ্যে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশনা আছে।

বাদল দাস পটুয়াখালী সদর থানা এলাকার ৩৫ সদর রোড, নতুন বাজার গ্রামের বাসিন্দা বাসু দেব দাসের ছেলে। বর্তমানে তিনি রাজধানীর গুলিস্তানে শিশু কল্যাণ পরিষদ ভবনে বসবাস করছিলেন। নিখোঁজ বাদলের সহকর্মীরা জানান, নিখোঁজের পর তাঁর ব্যবহৃত মোবাইল ফোনটি কক্ষে পড়ে থাকতে দেখা যায়।
৭ মিনিট আগে
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার কুমারুলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. খালেকুজ্জামান সুজনের মুক্তির দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ শিক্ষার্থী আহত হয়েছে। আজ বুধবার সকালে জেলা সদরের দিকে মিছিল নিয়ে যাওয়ার সময় একদল দুর্বৃত্ত লাঠিসোঁটা নিয়ে শিক্ষার্থীদের...
১০ মিনিট আগে
পঞ্চগড়ে রেজাউল করিম রেজা (৪০) নামের এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর পকেটে পাওয়া চিরকুটে ‘আমি বাঁচতে চেয়েছিলাম কিন্তু পারলাম না’ লেখা ছিল। শহরের তুলারডাঙ্গা এলাকায় ইসলাম ফ্লাওয়ার মিলের পাশে নিচু জমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়।
২১ মিনিট আগে
চট্টগ্রামের সাতকানিয়ায় লাইসেন্স-সংক্রান্ত কাগজপত্র না থাকা, মেডিকেল টেকনোলজিস্ট উপস্থিত না থাকা, সঠিকভাবে মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা না রাখা ও শয্যা অনুযায়ী নার্স না থাকার দায়ে তিনটি বেসরকারি হাসপাতালকে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
২২ মিনিট আগে