Ajker Patrika

সুনামগঞ্জে স্বাধীনতার স্মৃতিস্তম্ভে ফুল দেওয়ায় মামলা, গ্রেপ্তার ২

সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জে স্বাধীনতার স্মৃতিস্তম্ভে ফুল দেওয়ায় মামলা, গ্রেপ্তার ২
সুনামগঞ্জে স্বাধীনতার স্মৃতিস্তম্ভে ফুল দেওয়ায় মামলা। ছবি: আজকের পত্রিকা

সুনামগঞ্জে স্বাধীনতা দিবসে ফুল দেওয়ার ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। পুলিশ বাদী হয়ে গতকাল বৃহস্পতিবার সদর থানায় মামলাটি করে। মামলায় ২৭ আইনজীবীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৫০-৬০ জনকে আসামি করা হয়েছে। পরে দুজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য ও সুনামগঞ্জ সরকারি কলেজছাত্র সংসদের সাবেক সহসভাপতি (ভিপি) মনীষ কান্তি দে মিন্টু ও জেলা ছাত্রলীগের সাবেক আইনবিষয়ক সম্পাদক ও বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের সদস্য মিজানুর রহমান শামীম।

জানা যায়, ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সুনামগঞ্জ আদালত চত্বরে স্বাধীনতার স্মৃতিস্তম্ভে যান বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্যরা। এ সময় ২৫-৩০ জন আইনজীবী স্লোগান দিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন।

মিছিলকারীরা ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’, ‘স্বাধীনতার এই দিনে মুজিব তোমায় মনে পড়ে’ ইত্যাদি স্লোগান দেন। তাঁদের মধ্যে আওয়ামী লীগের পদধারী কয়েকজন নেতাও ছিলেন। পরে পুষ্পস্তবক অর্পণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে সুনামগঞ্জের পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন আজকের পত্রিকাকে বলেন, গতকাল স্বাধীনতার স্তম্ভে আওয়ামী আইনজীবী পরিষদ আওয়ামী লীগের স্লোগান দিয়ে ফুল দিয়েছে। এর ভিডিও ফেসবুকে ভাইরাল করা হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ব্যানারে এগুলো তাঁরা করতে পারেন না; যে কারণে পুলিশ বাদী হয়ে মামলাটি করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ.লীগ আমলের নিয়োগ: তদন্তের মুখে পুলিশ বাহিনীর সাড়ে ৯ হাজার নিয়োগ

বিশ্বের সবচেয়ে অপছন্দের দেশের তালিকা প্রকাশ

ইসরায়েলের পরমাণু বোমার তথ্য ফাঁসকারী আরব ইহুদি ভানুনুর ভাগ্যে কী ঘটেছিল

ট্রাম্পের নীতিতে খেপেছে জার্মানি, যুক্তরাষ্ট্রকে আঘাতে খুঁজছে দুর্বল জায়গা

গঙ্গাচড়ায় সহিংসতার মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত