সুনামগঞ্জের তাহিরপুরে একটি হাউসবোটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় উপজেলার আনোয়ারপুর বাজারসংলগ্ন জাদুকাটা নদীর পাড়ে নোঙর করা অবস্থায় মাছরাঙা নামের হাউসবোটটিতে অগ্নিকাণ্ড ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
জানা গেছে, সকালে নদীর তীরে নোঙর করা অবস্থায় হাউসবোটটি মেরামতের কাজ চলছিল। হাউসবোটের পেছনে থাকা জেনারেটর থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন বড় আকার ধারণ করার আগেই নৌকায় থাকা কর্মচারী, কাঠমিস্ত্রি ও স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে পেছনের একটি কেবিন ও জেনারেটর পুড়ে যায়।
তাহিরপুর ফায়ার স্টেশনের ইনচার্জ মো. ফরিদ মিয়া বলেন, ‘আমাদের লোক যাওয়ার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। হাউসবোটের পেছন অংশের কিছু ক্ষতি হলেও প্রাণহানির কোনো ঘটনা ঘটেনি।’
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, পুলিশ যাওয়ার আগে স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে। জেনারেটর থেকেই আগুন লেগেছে। হাউসবোটটিতে কোনো পর্যটক ছিল না। তাই হতাহতের ঘটনা ঘটেনি। জেনারেটরটি পুড়ে যাওয়ায় কয়েক লাখ টাকার ক্ষতি হতে পারে।

হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর বাজারে ইনডোর খেলার সময়সূচি নিয়ে দুই পক্ষের মধ্যে প্রায় তিন ঘণ্টাব্যাপী সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ বুধবার সন্ধ্যার পর শুরু হওয়া এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত অর্ধশত লোক আহত হয়েছেন।
৩৮ মিনিট আগে
দীর্ঘ ১৪ বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না বরিশালের বানারীপাড়ার চাঞ্চল্যকর ধর্ষণ মামলায় কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আ. মান্নান জুয়েলের (৩৫)। তাকে গতকাল মঙ্গলবার দিবাগত গভীর রাতে চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে বরিশাল র্যাব-৮-এর সদস্যরা...
৪০ মিনিট আগে
সদর উপজেলার গয়ঘর খলিফাকান্দী এলাকার ব্যবসায়ী মিজান শেখ গত ২২ আগস্ট বিকেলে ঘরে তালা দিয়ে অসুস্থ মাকে নিয়ে চিকিৎসক দেখাতে ঢাকায় যান। এ সুযোগে ২৩ আগস্ট দিবাগত রাতে চোরেরা তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় ট্রাঙ্কের তালা ভেঙে সাড়ে ৩৪ হাজার টাকা এবং প্রায় ৮ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়।
৪২ মিনিট আগে
ঝালকাঠির রাজাপুরে গভীর রাতে বাসায় ঢুকে নওরীন (২৪) নামে এক নার্সকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে পালিয়েছে এক ব্যক্তি। এ ঘটনায় আহত নওরীনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই ভবনের তৃতীয় তলার আরেকটি বাসার দরজাও খোলা অবস্থায় পাওয়া গেছে।
৪৪ মিনিট আগে