
রংপুরের পীরগঞ্জ উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার দুপুরে ভার্চ্যুয়ালি এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এ উপলক্ষে পীরগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে উপস্থিত ছিলেন রংপুর ৫ ও ৬ (মিঠাপুকুর, পীরগঞ্জ) আসনের সংসদ সদস্য জেবা আমিন খান, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা বিএনপির সভাপতি মাহমুদুন্নবী পলাশ এবং সাধারণ সম্পাদক জাকির হোসেন। এ ছাড়া উপজেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, উপকারভোগী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপকারভোগী রিতু মুন্ডা ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম সম্পর্কে তাঁর অভিজ্ঞতা ও প্রতিক্রিয়া তুলে ধরেন।
অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম বলেন, ‘প্রথম পর্যায়ে পীরগঞ্জ উপজেলার চতরা ইউনিয়নের ৬৬৫ জন উপকারভোগীর মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে। এ কার্ডের মাধ্যমে প্রকৃত সুবিধাভোগীদের একটি সমন্বিত তথ্যভান্ডারের আওতায় এনে খাদ্য সহায়তা, আর্থিক সহায়তা এবং বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা নিশ্চিত করা হবে।’
তিনি আরও বলেন, ‘স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করে প্রকৃত দরিদ্র ও প্রয়োজনীয় পরিবারগুলোকে এ কর্মসূচির আওতায় আনার চেষ্টা করা হচ্ছে।’
স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাঁদের মতে, ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়িত হলে দরিদ্র ও নিম্নআয়ের পরিবারের জীবনমান উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশা করছে, পাইলট প্রকল্প হিসেবে পীরগঞ্জে কার্যক্রমটি সফল হলে পর্যায়ক্রমে দেশের অন্যান্য এলাকাতেও এর সম্প্রসারণ করা হবে।

ভারতে পাচারকালে যশোরে ৭ কোটি টাকা মূল্যের ৩১টি স্বর্ণের বারসহ দুই পাচারকারীকে আটক করেছে ৪৯ বিজিবির সদস্যরা। শনিবার (২০ জুন) ভোররাতে যশোর-নড়াইল মহাসড়কের যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির এক নম্বর গেটের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
৫ মিনিট আগে
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ভুল্ল্যারহাটে তিস্তা নদীর পাড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নিয়ে কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহাবুবুল আলম সালেহী অভিযোগ করেন, তিস্তা মহাপরিকল্পনার নামে সরকার লোক দেখানো কার্যক্রম চালাচ্ছে, কিন্তু বাস্তবায়নের জন্য
১ ঘণ্টা আগে
ভবিষ্যতে যাতে একই রাস্তা বারবার খনন করতে না হয়, সে জন্য সেবা সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।
১ ঘণ্টা আগে
ঢাকা থেকে প্রকাশিত দৈনিক জনতার জমিন পত্রিকার প্রকাশক ও সম্পাদক জাবেদ আলম কিরণকে অপহরণ করে হত্যাচেষ্টা, প্রাণনাশের হুমকি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ প্রচারণার অভিযোগে জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন তিনি।
১ ঘণ্টা আগে