
রংপুরে এইচএসসি পরীক্ষার্থী নুজসাতের মৃত্যুকে ঘিরে দায়ের হওয়া আত্মহত্যায় প্ররোচনার মামলায় রংপুর মেডিকেল কলেজের শেষ বর্ষের শিক্ষার্থী শাহরিয়ার আহমেদ সাকিনকে গ্রেপ্তারের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে মেডিকেল কলেজ শিক্ষার্থীরা।
আজ মঙ্গলবার রাত ৮টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। প্রায় দেড় ঘণ্টা পর রাত ৯টা ৩৫ মিনিটে সড়ক ছাড়েন তারা।
তাদের দাবি, কোনো সুনির্দিষ্ট প্রমাণ ছাড়াই সাকিনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। এদিকে দেড় ঘণ্টা সড়ক অবরোধে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়ে চরম ভোগান্তিতে পড়েন শত শত যাত্রী ও পথচারী।
তবে পুলিশ বলছে, প্রাথমিক তদন্তে দুজনের মধ্যে দীর্ঘদিনের সম্পর্কের সত্যতা মিলেছে এবং মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তাদের মধ্যে একাধিকবার মোবাইল ফোনে কথোপকথন হয়েছিল। তবে ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৮টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান ফটকের সামনে ও রংপুর কেন্দ্রীয় কারাগারে সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। একপর্যায়ে তারা রংপুর-দিনাজপুর মহাসড়কে অবস্থান নিলে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এতে মহাসড়কের দুই পাশে কয়েক কিলোমিটারজুড়ে যানজটের সৃষ্টি হয়।
বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, রংপুর মেডিকেল কলেজের ফাইনাল বর্ষের শিক্ষার্থী শাহরিয়ার আহমেদ সাকিনকে কোনো গ্রহণযোগ্য প্রমাণ ছাড়াই আত্মহত্যায় প্ররোচনার মামলায় গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে কারাগারে পাঠানো হয়েছে। তারা অবিলম্বে তার নিঃশর্ত মুক্তি দাবি করেন। দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তারা।
সরেজমিনে দেখা যায়, সড়কের দুই পাশে কয়েক কিলোমিটার পর্যন্ত শত শত যানবাহন আটকা পড়ে। রোগীবাহী যান, দূরপাল্লার বাস, ট্রাক, ইজিবাইক ও ব্যক্তিগত যানবাহনের যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। অনেক মোটরসাইকেল আরোহী বিকল্প সড়ক ব্যবহার করে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করেন।
রাত সাড়ে ৯টার দিকে ঘটনাস্থলে পৌঁছান রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ক্রাইম) মাহফুজুর রহমান। তিনি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এরপর শিক্ষার্থীরা সড়ক থেকে সরে যান। রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার বলেন, শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে সড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করা হবে।

ডিবি পরিচয়ে মানুষের কাছে চাঁদাবাজির অভিযোগে প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পাবনা জেলা পুলিশের গোয়েন্দা শাখা। গতকাল শুক্রবার দিবাগত রাতে পৃথক অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ শনিবার তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
১৯ মিনিট আগে
বিরোধপূর্ণ জমিতে সীমানাপ্রাচীর নির্মাণকে কেন্দ্র করে মোবারক আলী ও সালাম ফকিরের বিরোধ চলছিল। এ নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে সমঝোতার চেষ্টা করা হলেও কোনো সমাধান হয়নি। শনিবার মোবারক আলী বিরোধপূর্ণ জমিতে আবার সীমানাপ্রাচীর নির্মাণের কাজ শুরু করলে সালাম ফকির আদালতের রায়ের...
২১ মিনিট আগে
অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতাই এখন মানুষের তথ্য গ্রহণের প্রধান মাধ্যম বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, সময়ের পরিবর্তনের সঙ্গে অনলাইন সাংবাদিকতা মানুষের দেখা, জানা ও সম্পৃক্ত থাকার প্রধান ভরসায় পরিণত হয়েছে। এই পরিবর্তনের সঙ্গে সবচেয়ে সফলভাবে নিজেদের...
১ ঘণ্টা আগে
ঢাকা-সিলেট মহাসড়ক উন্নয়ন প্রকল্পের আওতায় গ্যাস পাইপলাইন স্থানান্তরের কাজের জন্য নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও আড়াইহাজারসহ বেশ কিছু এলাকায় টানা ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন আজ শনিবার এক জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
১ ঘণ্টা আগে