ঢাকা-সিলেট মহাসড়ক উন্নয়ন প্রকল্পের আওতায় গ্যাস পাইপলাইন স্থানান্তরের কাজের জন্য নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও আড়াইহাজারসহ বেশ কিছু এলাকায় টানা ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে।
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন আজ শনিবার এক জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামীকাল রোববার সকাল ৯টা থেকে শুরু হয়ে এই গ্যাস সরবরাহ বন্ধের সিদ্ধান্ত সোমবার সকাল ৯টা পর্যন্ত কার্যকর থাকবে।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, সাসেক (SASEC) রোড কানেকটিভিটি প্রকল্পের আওতায় ঢাকা-সিলেট মহাসড়ক চার লেনে উন্নীতকরণের কাজ চলছে। এই উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে রূপগঞ্জের গোলাকান্দাইল মোড় এলাকায় বিদ্যমান গ্যাস সঞ্চালন ও বিতরণ পাইপলাইন স্থানান্তরের কাজ করা হবে। আর এই কারিগরি কাজের জন্যই সাময়িকভাবে গ্যাস সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নির্ধারিত ২৪ ঘণ্টা সময়ে নিচের এলাকাগুলোর সব শ্রেণির গ্রাহকের (আবাসিক, বাণিজ্যিক ও শিল্প) গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে:
ভুলতা
গাউছিয়া
মুড়াপাড়া
আড়াইহাজার
কাঞ্চন
এ ছাড়া তিতাস গ্যাস কর্তৃপক্ষ সতর্ক করে জানিয়েছে, এই এলাকাগুলোর আশপাশের সংলগ্ন অঞ্চলগুলোতেও ওই সময়ে গ্যাসের চাপ কম থাকতে পারে বা সাময়িকভাবে গ্যাস সরবরাহ বিঘ্নিত হতে পারে।
গ্রাহকদের এই সাময়িক ও অপ্রত্যাশিত অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে। একই সঙ্গে সংশ্লিষ্ট এলাকার শিল্পকারখানা ও আবাসিক গ্রাহকদের এই সময়ের জন্য পূর্বপ্রস্তুতি গ্রহণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

নেত্রকোনার আটপাড়া উপজেলার গোপালাশ্রম গ্রামের বৃদ্ধ আলিম উদ্দীন দীর্ঘদিন ধরে জরাজীর্ণ ও চরম ঝুঁকিপূর্ণ একটি ঘরে মানবেতর দিন কাটাচ্ছেন। স্ত্রীহীন এই বৃদ্ধের ছেলেরা অন্যত্র বসবাস করায় বার্ধক্য ও অসুস্থতার মধ্যে সম্পূর্ণ একাকী জীবন কাটছে তাঁর...
২০ মিনিট আগে
সংবাদ পেয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা তাঁকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকেরা সেখান থেকে যশোর হাসপাতালে স্থানান্তর করেন। যশোর নেওয়ার পথে সাতমাইল এলাকায় সকাল সাড়ে ১০টার দিকে তিনি মারা যান।
৩৪ মিনিট আগে
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় গাড়ির ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) ভোররাতে কুমিল্লা-সিলেট মহাসড়কের রামরাইল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
৩৮ মিনিট আগে
নেত্রকোনা সদর উপজেলার মৌগাতি ইউনিয়নের নগুয়া গ্রাম থেকে নিখোঁজের সাত দিন পর নাজু আক্তার (৩৪) নামের এক নারীর মাটিচাপা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সাবেক স্ত্রীকে গলায় ওড়না পেঁচিয়ে হত্যার পর লাশ গুমের অভিযোগে স্বামী নুরুল আমীনকে (৪০) গ্রেপ্তার করা হয়েছে।
১ ঘণ্টা আগে