
ডিবি পরিচয়ে মানুষের কাছে চাঁদাবাজির অভিযোগে প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পাবনা জেলা পুলিশের গোয়েন্দা শাখা। গতকাল শুক্রবার দিবাগত রাতে পৃথক অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ শনিবার তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের গাংকোলা সিংগা পালপাড়া এলাকার সুজন হোসেন (৩৪) এবং পাবনা পৌর সদরের শিবরামপুর এলাকার আরিফুল ইসলাম (৪০)।
পাবনা জেলা পুলিশের গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গ্রেপ্তার ব্যক্তিরা সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য। তাঁরা ডিবি পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তিকে ফোনে ভয়ভীতি প্রদর্শন করে মোটা অঙ্কের চাঁদা দাবি করতেন। ভুক্তভোগীদের কাছ থেকে বিকাশের মাধ্যমে টাকা গ্রহণ করে চক্রের সদস্যদের মধ্যে ভাগাভাগি করতেন। জেলা গোয়েন্দা শাখার সদস্যরা গাংকোলা এলাকায় সুজন এবং শিবরামপুর এলাকা থেকে আরিফুলকে গ্রেপ্তার করে। তাঁদের কাছ থেকে পাঁচটি মোবাইল ফোন জব্দ করা হয়। এসব মোবাইল ফোন ও ব্যবহৃত সিমকার্ড প্রতারণার কাজে ব্যবহার করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে গোয়েন্দা শাখা।

আইন অনুযায়ী, ওয়াসা বোর্ডের সদস্যের বাইরে কেউ প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হতে পারবেন না। তবে এই আইনের তোয়াক্কা না করেই চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া। ওয়াসার জমি বন্ধ রেখে ২২ কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগ রয়েছে ইদ্রিস মিয়ার বিরুদ্ধে।
২ ঘণ্টা আগে
ঘড়ির কাঁটায় সকাল ৯টা। বিদ্যালয়ের প্রধান ফটকে দাঁড়িয়ে বাঁশি বাজিয়ে শিক্ষার্থীদের সারবদ্ধভাবে ভেতরে প্রবেশ করান প্রধান শিক্ষক। পরে শুরু হলো প্রাত্যহিক সমাবেশ। শিক্ষার্থীদের জাতীয় সংগীত পরিবেশন ও শারীরিক কসরতের মধ্য দিয়ে শেষ হয় এই পর্ব। এরপর শিক্ষার্থীরা আবার সারবদ্ধভাবে যার যার শ্রেণিকক্ষে চলে যায়।
৩ ঘণ্টা আগে
যশোর শহর থেকে ২৫ কিলোমিটার দূরের প্রত্যন্ত গ্রাম মদনপুর। ঝিকরগাছা উপজেলার গ্রামটির বটতলা মোড় থেকে দক্ষিণ দিকের পিচঢালা পথ ধরে এগিয়ে গেলে দেখা মিলবে মাঠের পর মাঠ। এই মাঠের বুক চিরে যে পিচঢালা পথ, সেটি গিয়ে মিশেছে রাজগঞ্জ বাজারে। যে সড়কের দুই পাশে যত দূর চোখ যাবে, দেখা মিলবে সারি সারি ছোট-বড় তালগাছের।
৩ ঘণ্টা আগে
কুড়িগ্রামের উলিপুরে একটি মাদ্রাসার অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে নিয়োগবাণিজ্যের মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের বাধার মুখে নিয়োগ কমিটি একটি ইটভাটায় গিয়ে নিয়োগের কাজ শেষ করেন বলে জানা গেছে। গত শনিবার উপজেলার বালারচর নাছিরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে