
রংপুর নগরীতে একটি হোটেলের কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার পর নিজের মুখেই ঘটনার বর্ণনা দিয়েছেন অভিযুক্ত মিজানুর রহমান মনু। ডিবি হেফাজতে নেওয়ার সময় সাংবাদিকদের কাছে তিনি বলেন, ‘হাতুড়ি দিয়ে দুইটা আঘাত করেছি।’
গতকাল মঙ্গলবার (১৬ জুন) রাত ৯টার দিকে নগরীর খামার মোড় এলাকার একটি হোটেলে এ ঘটনা ঘটে। নিহত শাওন (২৫) ওই হোটেলের কর্মচারী ছিলেন। তাঁর বাড়ি লালমনিরহাটের আদিতমারী উপজেলার নূরের চক গ্রামে। চার বছর ধরে ওই হোটেলে কাজ করতেন বলে জানা গেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, হোটেলে পরিষ্কার করা বাসনপত্র রাখার স্থানে পানের পিক ফেলা নিয়ে শাওনের সঙ্গে মালিকপক্ষের ছেলে মিজানুর রহমান মনুর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে মনু একটি হাতুড়ি দিয়ে শাওনের মাথার পেছনে পরপর দুটি আঘাত করেন। মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাঁকে মৃত্যু ঘোষণা করেন। এ সময় স্থানীয় লোকজন মনু মিয়াকেও আটক করে পুলিশে দেয়।
ডিবি হেফাজতে নেওয়ার সময় সাংবাদিকদের কাছে অভিযুক্ত মিজানুর রহমান মনু সাংবাদিকদের বলেন, ‘প্লেট-বাসন যেখানে আমি রাখি, ওইখানে টিস্যুও থাকে। সব সময় যত্ন করি, পরিষ্কার রাখার চেষ্টা করি। ওইখানে পানের পিচকি (পিক) ফেলায় কলিজায় আঘাত লাগে। তখনই আমি ওই কামটা হুট করি আসি গেইছে। হাতুড়ি দিয়ে দুইটা আঘাত করছি।’
মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেওয়ার পর প্রায় আধা ঘণ্টা তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।
অভিযুক্ত মিজানুর রহমান মনু দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন বলে দাবি করেছেন তাঁর বাবা আমির হোসেন। তিনি বলেন, ‘মনুর মানসিক সমস্যা আছে। ও আগে ভালো ছিল। ওকে তিন চিল্লাহ পাঠাইলাম। তিন চিল্লাহ থেকে আসার পর ওর বিশাল সমস্যা। পরে সে মার্কাজ মসজিদে ছিল। সেখানে অনেক কবিরাজ ও মসজিদের লোকজন ঝাড়ফুঁক করে অনেক দূর ঠিক করছে। এখনো সে মাঝেমধ্যে মার্কাজে যায়, তার মানসিক অবস্থা ঠিক থাকে না। আমি তাকে অনেক ধমক দিয়ে রাখি।’
এ বিষয়ে রংপুর মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের উপকমিশনার সনাতন চক্রবর্তী বলেন, খামার মোড় এলাকায় ফুটপাতে ওই হোটেলের মালিক আমির হোসেন ও তাঁর তিন ছেলে ব্যবসা পরিচালনা করেন। সেখানে শাওন কর্মচারী হিসেবে কাজ করতেন। সন্ধ্যার পর মিজানের সঙ্গে শাওনের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মিজান হাতুড়ি দিয়ে শাওনের মাথার পেছনে দুই থেকে তিনটি আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন এবং পরে হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
তিনি আরও জানান, ঘটনাস্থলের কাছেই গোয়েন্দা পুলিশের একটি দল দায়িত্ব পালন করছিল। স্থানীয়দের সহায়তায় তাৎক্ষণিকভাবে অভিযুক্তকে আটক করা হয় এবং পরে ডিবি হেফাজতে নেওয়া হয়।
অভিযুক্তের মানসিক ভারসাম্যহীনতার বিষয়ে সনাতন চক্রবর্তী বলেন, ‘সে মানসিক রোগে ভুগছেন, এমন কোনো প্রমাণ আমাদের কাছে উপস্থাপন করা হয়নি। প্রায় আধা ঘণ্টা তার সঙ্গে কথা বলেছি। তাকে মানসিকভাবে বিকারগ্রস্ত মনে হয়নি। নিহত শাওনের মরদেহ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

ভারতে পাচারকালে যশোরে ৭ কোটি টাকা মূল্যের ৩১টি স্বর্ণের বারসহ দুই পাচারকারীকে আটক করেছে ৪৯ বিজিবির সদস্যরা। শনিবার (২০ জুন) ভোররাতে যশোর-নড়াইল মহাসড়কের যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির এক নম্বর গেটের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
৪ মিনিট আগে
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ভুল্ল্যারহাটে তিস্তা নদীর পাড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নিয়ে কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহাবুবুল আলম সালেহী অভিযোগ করেন, তিস্তা মহাপরিকল্পনার নামে সরকার লোক দেখানো কার্যক্রম চালাচ্ছে, কিন্তু বাস্তবায়নের জন্য
৪৪ মিনিট আগে
ভবিষ্যতে যাতে একই রাস্তা বারবার খনন করতে না হয়, সে জন্য সেবা সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।
১ ঘণ্টা আগে
ঢাকা থেকে প্রকাশিত দৈনিক জনতার জমিন পত্রিকার প্রকাশক ও সম্পাদক জাবেদ আলম কিরণকে অপহরণ করে হত্যাচেষ্টা, প্রাণনাশের হুমকি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ প্রচারণার অভিযোগে জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন তিনি।
১ ঘণ্টা আগে