
রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, আবু সাঈদের আত্মত্যাগ ও চেতনা নতুন প্রজন্মকে দেশপ্রেম, ন্যায়বিচার এবং সত্যের পক্ষে দাঁড়ানোর অনুপ্রেরণা জোগাচ্ছে।
বৃহস্পতিবার জুলাই শহীদ দিবস ও আবু সাঈদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে কবর জিয়ারত ও দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
নুরুল ইসলাম সাদ্দাম বলেন, ‘আবু সাঈদের আত্মত্যাগ জাতির ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত। তাঁর চেতনা তরুণ সমাজকে অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার হতে উদ্বুদ্ধ করছে।’ তিনি আরও বলেন, শহীদদের আত্মত্যাগের আদর্শ ধারণ করে একটি ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
ছাত্রশিবির সভাপতি বলেন, ‘আবু সাঈদ শুধু বাংলাদেশের নয়, পুরো বিশ্বের মানুষের কাছে সাহসের প্রতীক হয়ে উঠেছেন। তিনি তরুণ প্রজন্মকে জাগ্রত হওয়ার অনুপ্রেরণা দিয়েছেন। তাঁর আত্মত্যাগ জুলাইয়ের আন্দোলনকে নতুন মাত্রা দিয়েছে।’ তিনি আরও বলেন,‘আবু সাঈদ সেদিন জীবন উৎসর্গ করে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস দেখিয়েছেন। এ দেশের কোনো আন্দোলনের আত্মত্যাগ বৃথা যায়নি।’
এ সময় ছাত্রশিবিরের কেন্দ্রীয় ও স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। পরে তাঁরা শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন এবং তাঁর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় গত ২৪ ঘণ্টায় ভোরের পাখিচরের অর্ধশতাধিক বসতভিটা নদীগর্ভে বিলীন হয়েছে। ভাঙন থেকে বাঁচতে বসতঘর সরিয়ে নিচ্ছেন চরবাসী। এদিকে পানি বাড়তে থাকায় তিস্তার চরের নিচু এলাকাগুলো প্লাবিত হয়েছে।
৩১ মিনিট আগে
শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের ঘনিষ্ঠ সহযোগী ও তাঁর অস্ত্রভান্ডারের অন্যতম নিয়ন্ত্রক হিসেবে পরিচিত সুলাইমান তানিম রেজা ওরফে বাপ্পিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ...
১ ঘণ্টা আগে
রংপুরের পীরগঞ্জ উপজেলায় বিলে গোসল করতে নেমে পানিতে ডুবে দশম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) বিকেলে উপজেলার মদনখালী ইউনিয়নের আলমপুর খয়রুল্লা গ্রামের ধারাকোল বিলে এ ঘটনা ঘটে...
১ ঘণ্টা আগে
সাইদুল ইসলাম ব্যারাকে সিলিং ফ্যানের সঙ্গে তাঁর বিছানার চাদর গলায় পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। ঘটনার বিষয়ে ব্যারাকের অন্য পুলিশ সদস্যদের জিজ্ঞাসাবাদে পারিবারিক ও মানসিক কারণে সাইদুল ইসলাম আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে ময়নাতদন্ত প্রতিবেদন ও তদন্ত সাপেক্ষে সবকিছু স্পষ্ট হয়ে যাবে...
১ ঘণ্টা আগে