
শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের ঘনিষ্ঠ সহযোগী ও তাঁর অস্ত্রভান্ডারের অন্যতম নিয়ন্ত্রক হিসেবে পরিচিত সুলাইমান তানিম রেজা ওরফে বাপ্পিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
আজ শুক্রবার রাত ৮টার দিকে রাজধানীর কমলাপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে মতিঝিল থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র জানায়, দীর্ঘদিন ধরে বাপ্পি শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার বলেন, মতিঝিল থানা-পুলিশ ও ডিবির যৌথ অভিযানে তানিম রেজা বাপ্পিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। বাপ্পির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় গত ২৪ ঘণ্টায় ভোরের পাখিচরের অর্ধশতাধিক বসতভিটা নদীগর্ভে বিলীন হয়েছে। ভাঙন থেকে বাঁচতে বসতঘর সরিয়ে নিচ্ছেন চরবাসী। এদিকে পানি বাড়তে থাকায় তিস্তার চরের নিচু এলাকাগুলো প্লাবিত হয়েছে।
৩১ মিনিট আগে
রংপুরের পীরগঞ্জ উপজেলায় বিলে গোসল করতে নেমে পানিতে ডুবে দশম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) বিকেলে উপজেলার মদনখালী ইউনিয়নের আলমপুর খয়রুল্লা গ্রামের ধারাকোল বিলে এ ঘটনা ঘটে...
১ ঘণ্টা আগে
সাইদুল ইসলাম ব্যারাকে সিলিং ফ্যানের সঙ্গে তাঁর বিছানার চাদর গলায় পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। ঘটনার বিষয়ে ব্যারাকের অন্য পুলিশ সদস্যদের জিজ্ঞাসাবাদে পারিবারিক ও মানসিক কারণে সাইদুল ইসলাম আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে ময়নাতদন্ত প্রতিবেদন ও তদন্ত সাপেক্ষে সবকিছু স্পষ্ট হয়ে যাবে...
১ ঘণ্টা আগে
বান্দরবানের থানচি সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মিয়ানমারের দুই নারী ও তাদের এক বাংলাদেশি সহযোগীকে আটক করেছে বিজিবি। পরে থানচি থানা পুলিশের করা মামলায় তিনজনকে বান্দরবান জেলা কারাগারে পাঠানো হয়।
২ ঘণ্টা আগে