
রংপুরের পীরগঞ্জ উপজেলার পাঁচগাছি ইউনিয়নে অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ও কর্মহীন ৩০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে রংপুর জেলা পরিষদ। আজ বুধবার সকালে পাঁচগাছি ইউনিয়নের একতাবাজারে এ খাদ্য সহায়তা দেওয়া হয়।
খাদ্য বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান, উপজেলা বিএনপির সভাপতি মাহমুদুন্নবী চৌধুরী পলাশ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক জাকির হোসেন।
জানা গেছে, টানা কয়েক দিনের অতিবৃষ্টিতে পাঁচগাছি ইউনিয়নের সাতটি গ্রাম পানিতে তলিয়ে যায়। এতে শত শত পরিবার পানিবন্দী হয়ে পড়ে। বিশেষ করে দিনমজুর, কৃষক ও নিম্ন আয়ের মানুষ কর্মহীন হয়ে মানবেতর জীবনযাপন করছে।
এ পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবারের হাতে চাল, ডাল, চিড়া, তেলসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেয় রংপুর জেলা পরিষদ।
জেলা পরিষদ প্রশাসক সাইফুল ইসলাম বলেন, ‘প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। দুর্যোগকালীন অসহায় মানুষের কষ্ট লাঘবে জেলা পরিষদের এ ধরনের সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় গত ২৪ ঘণ্টায় ভোরের পাখিচরের অর্ধশতাধিক বসতভিটা নদীগর্ভে বিলীন হয়েছে। ভাঙন থেকে বাঁচতে বসতঘর সরিয়ে নিচ্ছেন চরবাসী। এদিকে পানি বাড়তে থাকায় তিস্তার চরের নিচু এলাকাগুলো প্লাবিত হয়েছে।
৩১ মিনিট আগে
শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের ঘনিষ্ঠ সহযোগী ও তাঁর অস্ত্রভান্ডারের অন্যতম নিয়ন্ত্রক হিসেবে পরিচিত সুলাইমান তানিম রেজা ওরফে বাপ্পিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ...
১ ঘণ্টা আগে
রংপুরের পীরগঞ্জ উপজেলায় বিলে গোসল করতে নেমে পানিতে ডুবে দশম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) বিকেলে উপজেলার মদনখালী ইউনিয়নের আলমপুর খয়রুল্লা গ্রামের ধারাকোল বিলে এ ঘটনা ঘটে...
১ ঘণ্টা আগে
সাইদুল ইসলাম ব্যারাকে সিলিং ফ্যানের সঙ্গে তাঁর বিছানার চাদর গলায় পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। ঘটনার বিষয়ে ব্যারাকের অন্য পুলিশ সদস্যদের জিজ্ঞাসাবাদে পারিবারিক ও মানসিক কারণে সাইদুল ইসলাম আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে ময়নাতদন্ত প্রতিবেদন ও তদন্ত সাপেক্ষে সবকিছু স্পষ্ট হয়ে যাবে...
১ ঘণ্টা আগে