
ভবনটি ২০০ বছরের পুরোনো। তবে ইতিমধ্যে ভাঙা শুরু হয়েছে। প্রত্নতত্ত্ব অধিদপ্তর কাজটি বন্ধ করেছে দুই দফা। এরপরও মালিকানা দাবি করে ভবন ভাঙার কাজ চালিয়ে যাচ্ছেন স্থানীয় আওয়ামী লীগ নেতা। এই ঘটনা ঘটছে রাজশাহীর পুঠিয়া রাজবাড়ি কমপ্লেক্সের ভেতরে।
প্রত্নতত্ত্ব অধিদপ্তর ও গবেষকেরা বলছেন, ১৮২৩ থেকে ১৮৩০ সালের দিকে ভবনটি নির্মিত হয়। এর প্রত্নতাত্ত্বিক মূল্যও রয়েছে। তাই ভবনটি ভাঙতে দেওয়া হবে না। আর ভবনটি মূল রাজবাড়ি থেকে সামান্য দক্ষিণে।
ভবনটি পুঠিয়া রাজবাড়ির সামনের অংশে পুঠিয়া-আড়ানি সড়কের পাশে। এর পেছনেই রাজবাড়ির শিবমন্দির। মূল রাজবাড়ি ভবনের মাঠ থেকে এই ভবনের দূরত্ব বড়জোর ৫০ মিটার।
সরেজমিনে দেখা গেছে, একটি দোতলা ভবন ভাঙা হচ্ছে। ইতিমধ্যে দোতলার ঘরগুলো ভেঙে ফেলা হয়েছে। ভাঙার অপেক্ষায় রয়েছে নিচতলার দুটি ঘর। পুরোনো চুন-সুরকির দেয়াল ভেঙে ইটগুলো সরিয়ে নেওয়া হচ্ছে।
ভবনটিতে একসময় রাজবাড়ির দারোয়ান নিতাই সিং বাস করতেন বলে জানান স্থানীয়রা। এখন বাস করেন পুঠিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মনিরুল ইসলাম সাবু। তিনি কার্যক্রম নিষিদ্ধ ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং উপজেলা কমিটির সদস্য। কিছুদিন ধরে তিনি ভবনটি ভাঙার চেষ্টা করছেন। তাঁর দাবি, এটি কেনা সম্পত্তি।
মনিরুল ইসলাম বলেন, ‘এই বাড়ির জমির পরিমাণ ৫ শতাংশ। এটা আগে মাড়োয়ারিদের সম্পত্তি ছিল। আমার দাদা ইয়াকুব আলী স্বর্ণকার পাকিস্তান আমলে কিনেছেন। আমাদের দলিল আছে। ভবন পুরোনো হওয়ায় সেটা থাকার উপযোগী না। এ কারণে আমরা ভাঙার চেষ্টা করছি। এখানে নতুন ভবন করার ইচ্ছা আছে।’
পুঠিয়ার রাজপরিবার ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন নিয়ে গবেষণা করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষক কাজী মো. মোস্তাফিজুর রহমান। ‘পুঠিয়ার রাজবংশ: ইতিহাস ও স্থাপত্য’ নামে তাঁর লেখা একটি বই প্রকাশ করেছে বাংলা একাডেমি।
কাজী মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘রাজবাড়ি ঘিরে থাকা পুরোনো স্থাপত্যে নির্মিত সব ভবনই রাজবাড়ি নির্মাণের কাছাকাছি সময়ে নির্মিত। এসব ভবনে রাজবাড়ির কর্মকর্তা-কর্মচারীরা থাকতেন। এই ভবনও তেমনই একটি ভবন। এটির প্রত্নতাত্ত্বিক মূল্য রয়েছে। এটা ভেঙে ফেলা কোনোভাবেই উচিত হবে না। এটিকে রক্ষা করতে হবে।’
পুঠিয়া রাজবাড়ির কাস্টডিয়ান হাফিজুর রহমান বলেন, ‘রাজবাড়ি ঘিরে থাকা মোট ২০টি স্থাপনাকে প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে ইতিমধ্যে গেজেটভুক্ত করা হয়েছে। তিনটি ভবন এখনো গেজেটভুক্ত হয়নি। যে ভবনটি ভেঙে ফেলা হচ্ছে, সেটি গেজেটভুক্ত না। কিন্তু এগুলো সবই রাজবাড়ি কমপ্লেক্সের ভেতরে। মহারানী হেমন্ত কুমারীর মৃত্যুর পর অনেক সম্পত্তি স্থানীয় লোকজন নানা কৌশলে নিজেদের নামে করেছেন। এই ভবনের ক্ষেত্রেও তা-ই হয়েছে।’
হাফিজুর রহমান জানান, গত ১৪ এপ্রিল তাঁরা ভবনটি ভাঙার বিষয়ে প্রথম জানতে পারেন। তখন মৌখিকভাবে মনিরুল ইসলামকে ভাঙতে নিষেধ করলে ভাঙার কাজ বন্ধ হয়। কিন্তু রোববার সকাল থেকে আবার শ্রমিক এনে ভবন ভাঙার কাজ শুরু করেন তিনি। খবর পেয়ে কাজ বন্ধ করা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় স্বামী ও ছেলের ঝগড়া থামাতে গিয়ে স্বামীর ধাক্কায় পড়ে গিয়ে পারভীন আক্তার (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল রোববার (৩ মে) সকালে উপজেলার মাধবপুর ইউনিয়নের মিরপুর গ্রামের সরকার বাড়িতে এ ঘটনা ঘটে।
৩০ মিনিট আগে
বরিশালে ছাত্রদলের সদ্য ঘোষিত কমিটিতে ছাত্রলীগের সম্পৃক্ততা, বিবাহিত এবং অযোগ্য লোকদের স্থান দেওয়ার অভিযোগ উঠেছে। গত শনিবার রাতে ঘোষিত বরিশালে ছাত্রদলের তিনটি ইউনিট কমিটিতে এমন অসংগতি পাওয়া গেছে।
৩২ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কয়েকজন সিনিয়র শিক্ষার্থীর বিরুদ্ধে র্যাগিং, মানসিক ও শারীরিক নির্যাতন এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ তুলেছেন প্রথম বর্ষের ১০ শিক্ষার্থী।
১ ঘণ্টা আগে
অবশেষে ঢাকার সাভার সাবরেজিস্ট্রি অফিসের সাবরেজিস্ট্রার মো. জাকির হোসেনকে সাভার থেকে নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শকের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
১ ঘণ্টা আগে