
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় স্বামী ও ছেলের ঝগড়া থামাতে গিয়ে স্বামীর ধাক্কায় পড়ে গিয়ে পারভীন আক্তার (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল রোববার (৩ মে) সকালে উপজেলার মাধবপুর ইউনিয়নের মিরপুর গ্রামের সরকার বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই নারীর স্বামী নাসির উদ্দীনকে আটক করা হয়েছে।
জানা গেছে, গতকাল সকাল সাড়ে ৮টার দিকে স্বামী নাসির উদ্দীন ও ছেলে ইয়াসিনের মধ্যে কাজে যাওয়া নিয়ে বাগ্বিতণ্ডা শুরু হয়, যা একপর্যায়ে হাতাহাতিতে রূপ নেয়। এ সময় পারভীন আক্তার তাঁদের ঝগড়া থামাতে গেলে নাসির উদ্দীন তাঁকে ধাক্কা দিলে তিনি পড়ে গিয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে পরিবারের সদস্যরা তাঁকে প্রথমে মাধবপুর বাজার এলাকার একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য অন্যত্র নেওয়ার পরামর্শ দেন। পরে তাঁকে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এরপর স্বজনেরা লাশ বাড়িতে নিয়ে আসেন।
ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) আল আমিন বলেন, খবর পেয়ে বেলা দেড়টার দিকে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়। সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য লাশ সন্ধ্যায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু সারা দেশে ছড়ালেও এর সংক্রমণ বেশি রাজধানী ঢাকায়। সারা দেশে চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে মারা যাওয়া ৭০ জনের মধ্যে ৩২ জনই ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকার।
৩ ঘণ্টা আগে
ডেঙ্গু পরিস্থিতি বরিশালে ক্রমেই অবনতির দিকে যাচ্ছে। বিভাগের ছয় জেলার মধ্যে পিরোজপুরে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। পিরোজপুরের এই অবস্থা সারা দেশকে ছাড়িয়ে যাচ্ছে। গত ২৪ ঘণ্টায় বিভাগের ৬ জেলার বিভিন্ন হাসপাতালে ১০২ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে।
৩ ঘণ্টা আগে
বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নে সেতু ভেঙে দেবে যাওয়ায় তিন বছর ধরে যাতায়াতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন কয়েকটি পাড়ার বাসিন্দারা। প্রতিদিনই ঝুঁকি নিয়ে এই সেতু দিয়ে চলাচল করছেন তাঁরা।
৩ ঘণ্টা আগে
গাইবান্ধায় ধান-চাল সংগ্রহ অভিযানের শেষ সময় ৩১ আগস্ট। এখনো দুই সপ্তাহ সময় বাকি আছে। তারপরও জেলায় ধান সংগ্রহ অভিযান বন্ধ করে দিয়েছে খাদ্য বিভাগ। ফলে পাইকারদের কাছে কম দামে ধান বিক্রি করতে গিয়ে ক্ষোভ জানান কৃষকেরা।
৩ ঘণ্টা আগে