
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় শিশুকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যা মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে দুই লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। এ ছাড়া ঘটনার সময় অপ্রাপ্তবয়স্ক হওয়ায় অপর এক আসামিকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে ময়মনসিংহের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক সুদীপ্তা সরকার এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন আরিফ মিয়া (১৯), হাসান রাকিব (২০) ও আবু সাইম (১৮)। অপ্রাপ্তবয়স্ক হওয়ায় অপর আসামিকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
পৃথক দুটি আদালতে আসামিদের উপস্থিতিতে বহুল আলোচিত এ মামলার রায় ঘোষণা করা হয়।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী এবং নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) বজলুল করিম চৌধুরী রায়ের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, রায়ে বিচারক পর্যবেক্ষণে উল্লেখ করেছেন, ঘটনার দিন কংশ নদের তীরের একটি নির্জন কলাবাগানে শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়। পরে লাশ গুমের উদ্দেশ্যে নদে ফেলে দিয়ে মাটির নিচে মাথা পুঁতে রাখা হয়। আসামিরা পরিকল্পিত ও ঠান্ডা মাথায় এ নৃশংস ঘটনা ঘটিয়েছে। ন্যায়বিচার নিশ্চিত করতেই আদালত এ রায় দিয়েছেন।
মামলায় রাষ্ট্রপক্ষে অ্যাডভোকেট খন্দকার বদরুল আলম এবং অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর হিসেবে অ্যাডভোকেট মজিবুর রহমান উপস্থিত ছিলেন। আসামিপক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মকবুল হোসেন সরকার।
রায় ঘোষণার পর শিশুটির মা-বাবা ও স্বজনেরা সন্তোষ প্রকাশ করে দ্রুত রায় কার্যকরের দাবি জানান। একই সঙ্গে ভবিষ্যতে যেন আর কোনো শিশু এ ধরনের নৃশংসতার শিকার না হয়, সে প্রত্যাশাও ব্যক্ত করেন।
তবে রায়ে অসন্তোষ প্রকাশ করে আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মকবুল হোসেন সরকার বলেন, পুলিশের মাধ্যমে জোরপূর্বক আসামিদের জবানবন্দি নেওয়া হয়েছে বলে তাঁদের দাবি। তাই এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে।
মামলার বিবরণে জানা যায়, গত ১৪ জুন বিকেলে ধোবাউড়া উপজেলায় শিশুটিকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যা করা হয়। পরদিন তার বাবা ধোবাউড়া থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করেন। পরে পুলিশের অভিযানে চার আসামি গ্রেপ্তার হন এবং আদালতে জবানবন্দিতে ঘটনার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেন।
মামলার মাত্র ৯ দিনের মাথায়, ২৩ জুন পুলিশ চার আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে। এরপর টানা শুনানিতে ১৯ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে ঘটনার ২৫ দিনের মাথায় আদালত এ রায় ঘোষণা করেন।

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার হাসাকোলা গ্রামে রাস্তার পাশ থেকে মো. সবুজ মিয়া (৩৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
১০ মিনিট আগে
পরিবেশ সংরক্ষণ, সুস্থ জীবনযাপন এবং হাঁটার অভ্যাস গড়ে তোলার বার্তা নিয়ে দেশের সর্ব দক্ষিণের জনপদ টেকনাফ থেকে সর্ব উত্তরের তেঁতুলিয়ার উদ্দেশে পদযাত্রা শুরু করেছেন তরুণ পরিবেশকর্মী ফাহিম মুনতাসির। ‘কালো ধোঁয়া আর নয়, হেঁটেই করব দূরত্ব জয়’—এই স্লোগানকে সামনে রেখে শুক্রবার (১০ জুলাই) সকাল সাড়ে ৮টায়
১২ মিনিট আগে
মেহেরপুরের গাংনী উপজেলার চরগোয়াল গ্রামে একটি বাড়ির সামনে থেকে ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ জুলাই) রাতে বস্তুটি উদ্ধার করা হয়।
২৩ মিনিট আগে
১০-১২ জন বন্ধু মিলে মোটরসাইকেলে করে মাওয়া ঘাটে ঘুরতে যান। ভোরে সেখান থেকে ঢাকায় ফিরছিলেন। পোস্তগোলা ব্রিজে ওঠার পর একটি ট্রাক হুমায়ুনের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।
২৭ মিনিট আগে