
নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিরিশিরিতে অবস্থিত বিভিন্ন জাতিগোষ্ঠীর সংস্কৃতিচর্চা কেন্দ্র ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমির পরিচালক পদে নিয়োগ পেলেন কবি পরাগ রিছিল। মঙ্গলবার (৮ জুলাই) তাকে নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপনে বলা হয়, ‘ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক প্রতিষ্ঠান আইন, ২০১০-এর ধারা-১১ (২) অনুযায়ী জনাব পরাগ রিছিল-কে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠন-এর সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে ০২ (দুই) বছর মেয়াদে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমি, বিরিশিরি, নেত্রকোনা-এর পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।’
পরাগ রিছিল বাংলাদেশের একজন কবি ও লেখক। তিনি ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার জয়রামকুড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সরকার ও রাজনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তার প্রকাশিত বইয়ের নাম ‘উমাচরণ কর্মকার’। পরাগ রিছিল বিভিন্ন সাহিত্য পত্রিকায় নিয়মিতভাবে কবিতা ও লেখা প্রকাশ করেন।

চট্টগ্রামের কর্ণফুলীতে গরুবাহী ট্রাকের ধাক্কায় মো. আব্দুল খালেক (৬২) নামে এক সিএনজিচালিত অটোরিকশার যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ আরও ৭ জন আহত হয়েছেন। আজ সোমবার সকালে বড় উঠান শাহমীরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
২ মিনিট আগে
রাজধানীর গাবতলী থেকে ঢাকা-আরিচা ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক হয়ে বাড়ি ফেরার পথে তীব্র যানজটে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। বিভিন্ন স্থানে দীর্ঘ যানজটের কারণে যানবাহনগুলোকে কয়েক ঘণ্টা আটকে থাকতে হচ্ছে।
৪ মিনিট আগে
নেত্রকোনার কেন্দুয়ায় কোরবানির অস্থায়ী পশুর হাটে গরু বিক্রির স্থান নির্ধারণকে কেন্দ্র করে দুই গরু বিক্রেতার লোকজনের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত দুজন আহত হয়েছেন।
৭ মিনিট আগে
ঈদের দিন দুপুরের পর থেকে পরবর্তী আট ঘণ্টার মধ্যে কোরবানির সব বর্জ্য অপসারণ করার কথা জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম। আজ সোমবার জাতীয় ঈদগাহ ময়দানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি...
১০ মিনিট আগে