
ময়মনসিংহের গারো পাহাড়-সংলগ্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারত থেকে অবৈধভাবে আনা বিপুল পরিমাণ প্রসাধনসামগ্রী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল বৃহস্পতিবার ও আজ শুক্রবার (১৪ ও ১৫ মে) ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার কাটাবাড়ী এবং শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার মেঝপাড়া সীমান্ত এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। আজ দুপুরে পাঠানো এক বিজ্ঞপ্তিতে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এ তথ্য নিশ্চিত করে।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ও আজ ভোরে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালানো হয়। অভিযানের সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা দ্রুত মালামাল ফেলে সীমান্তের দুর্গম এলাকায় পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ জনসন্স বেবি পাউডার, ক্রিম, বিভিন্ন ব্র্যান্ডের বডি স্প্রে এবং পাচারে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত ভ্যানগাড়ি উদ্ধার করা হয়েছে।
ময়মনসিংহ বিজিবি-৩৯-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ বলেন, দেশের সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা তৎপর ও আপসহীন। সীমান্ত এলাকায় মাদক ও অবৈধ পণ্য পাচার রোধে নিয়মিত অভিযান, টহল এবং গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। উদ্ধার করা মালামালের বিষয়ে আইনগত ব্যবস্থার প্রক্রিয়া চলমান।

সাব্বির বিন শামস ঢাকার মোহাম্মদপুর এলাকার বাসিন্দা। তাঁর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) মামলা রয়েছে। আজ রাত সাড়ে ৮টার দিকে জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
৩৩ মিনিট আগে
বাংলাদেশ জামায়াতে ইসলামী ও দলটির সহযোগী এবং অঙ্গসংগঠনের সদস্যদের অভিযুক্ত করে আরও বলা হয়, হামলাকারীরা মাজারের শিরনি, লাল কাপড়, মোমবাতি রাখার স্থানসহ বিভিন্ন ধর্মীয় উপকরণ ভাঙচুর ও ছিঁড়ে ফেলে। এতে ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।
৩৭ মিনিট আগে
ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, দুর্নীতি শুধু অর্থ আত্মসাৎ নয়, দায়িত্বশীল কাজে গাফিলতিও দুর্নীতির অংশ। আজ শনিবার (১৬ মে) বিকেলে নেত্রকোনার কলমাকান্দায় ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন
১ ঘণ্টা আগে
সিলেটের গোয়াইনঘাটে গভীর রাতে ১৪ বছর বয়সী নাতনিকে জোরপূর্বক তুলে নেওয়ার সময় বাধা দেওয়ায় দাদিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এই ঘটনায় মা-মেয়েসহ দুজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাতে উপজেলার রুস্তমপুর ইউনিয়নের বীরমঙ্গল হাওর গ্রামে এই ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে