হালুয়াঘাট

হালুয়াঘাট থানায় আগুন, পুড়েছে নথিপত্র
ময়মনসিংহের হালুয়াঘাট থানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার গভীর রাতে থানার ভেতরে সেরেস্তাকক্ষে এই অগ্নিকাণ্ড ঘটে। এতে বেশ কিছু দাপ্তরিক নথিপত্র পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ সদস্যদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

৩৯ বছরের শিক্ষকতা শেষে ঘোড়ায় চড়ে রাজকীয় বিদায় পেলেন প্রধান শিক্ষক
১৯৮৭ সালের ১ জানুয়ারি নিজ উদ্যোগে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন মো. মুনায়েম খান। এর পর থেকে দীর্ঘ কর্মজীবনে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে অসংখ্য শিক্ষার্থীকে শিক্ষার আলোয় আলোকিত করেছেন তিনি।

হালুয়াঘাট সীমান্তে শিশুদের দিয়ে ভারতীয় গরু চোরাচালান
ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তে অভিযান চালিয়ে ৬টি ভারতীয় চোরাই গরু জব্দ করেছে জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) একটি দল। আজ সোমবার বিকেলে উপজেলার উত্তর পলাশতলা মোড় এলাকা থেকে এসব গরু জব্দ করা হয়।

হালুয়াঘাট সীমান্তে বিজিবির গুলিতে যুবক নিহত
ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত এলাকায় বিজিবির চোরাচালানবিরোধী অভিযানে গুলিবিদ্ধ হয়ে নোমান মিয়া (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় বিজিবির এক সদস্য আহত হয়েছেন বলে দাবি করেছে বাহিনীটি। তবে নিহতের পরিবারের অভিযোগ, বিজিবি সদস্যদের সঙ্গে বাগ্বিতণ্ডার একপর্যায়ে নোমানকে গুলি...












