
ময়মনসিংহের গফরগাঁওয়ে গাছের সঙ্গে বাঁধা অবস্থায় উদ্ধার হওয়া দ্বিখণ্ডিত মরদেহের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। স্থানীয়ভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব না হওয়ায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) খবর দেওয়া হয়। পরে পিবিআই আঙুলের ছাপ সংগ্রহ করে নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত করে।
নিহত ব্যক্তির নাম কাওছার আলম (৪৪)। তিনি দিনাজপুরের বিরামপুর উপজেলার জামেদ আলীর ছেলে।
আজ বৃহস্পতিবার সকালে উপজেলার মশাখালী ইউনিয়নের দড়িচারবাড়িয়া গ্রামের শাহ ভিটা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে এক কিশোর শাহ ভিটার জঙ্গলের পাশ দিয়ে যাওয়ার সময় গাছের সঙ্গে বাঁধা অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে চিৎকার দেয়। পরে স্থানীয় লোকজন সেখানে জড়ো হয় এবং খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
পুলিশ জানায়, নিহত ব্যক্তির পরনে ছিল ছাই রঙের প্যান্ট। তাঁর দুই হাত গাছের সঙ্গে দড়ি দিয়ে বাঁধা ছিল এবং বাঁ হাতে একটি ঘড়ি ছিল। ওই মরদেহের পাশে পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা। শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্নও পাওয়া গেছে।
পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, পিবিআই নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করেছে। পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ওসি আরও বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

ময়মনসিংহের ত্রিশালে ছাগলের দাঁত তুলে কোরবানির উপযোগী বানানোর অভিযোগ উঠেছে। মানুষের ডেন্টাল চেম্বারে ছাগলের দাঁত তোলার ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। প্রাণিসম্পদ কর্মকর্তা একে শাস্তিযোগ্য অপরাধ বলে জানিয়েছেন।
৪৪ মিনিট আগে
মুন্সিগঞ্জ শহরে পূর্ববিরোধের জেরে আলমগীর মণ্ডল (৩৫) নামের এক যুবককে গাছের সঙ্গে বেঁধে মারধর ও দুই পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে চিহ্নিত মাদক কারবারি ও তাদের সহযোগীদের বিরুদ্ধে।
১ ঘণ্টা আগে
দিনাজপুরের হিলিতে এক বিকাশকর্মীকে ছুরিকাঘাত করে দেড় লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর পুলিশ ছিনতাইকারীদের আটকের চেষ্টা চালাচ্ছে।
১ ঘণ্টা আগে
পাবনার ঈশ্বরদী ইপিজেডের একটি জাপানি গ্লাভস কারখানায় নোটিশ ছাড়াই ১১২ শ্রমিককে চাকরিচ্যুত করা হয়েছে। এ ঘটনায় শ্রমিকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং তাঁরা পুনর্বহালের দাবি জানান।
১ ঘণ্টা আগে