ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় গাছের সঙ্গে বাঁধা এক অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। যুবকের মাথা ও দেহ বিচ্ছিন্ন অবস্থায় ছিল। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার মশাখালী ইউনিয়নের দরিচারবাড়িয়া গ্রামের শাহ ভিটা এলাকায় থেকে লাশটি উদ্ধার করা হয়।
জানা গেছে, বৃহস্পতিবার সকালে এক কিশোর শাহ ভিটার জঙ্গলের পাশ দিয়ে যাওয়ার সময় গাছের সঙ্গে বাঁধা মাথাবিচ্ছিন্ন লাশ দেখতে পেয়ে চিৎকার করলে আশপাশের লোকজন সেখানে জড়ো হয়। পরে গাছের নিচে বিচ্ছিন্ন মাথা পাওয়া যায়। পুলিশ এসে লাশ উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত যুবকের বয়স আনুমানিক ২৫-৩০ বছর হবে। তাঁর পরনে ছাই রঙের প্যান্ট এবং বাঁ হাতে একটি ঘড়ি ছিল। একটি গাছের সঙ্গে দড়ি দিয়ে দুই হাত বাঁধা ছিল। মৃতের শরীরে আঘাতের চিহ্ন দেখা গেছে।
স্থানীয়দের ধারণা, পূর্বপরিকল্পিতভাবে যুবককে হত্যা করেছে অপরাধীরা। এই পরিত্যক্ত ভিটাটি জঙ্গলে ঘেরা ও জনবসতি না থাকায় অপরাধীরা এই স্থান হত্যাকাণ্ডের জন্য বেছে নিয়েছে। এলাকাবাসী এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, নিহতের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশের বিভিন্ন ইউনিট কাজ করছে। লাশের সুরতহাল প্রতিবেদন করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হবে।

চাহিদামতো সার না পেয়ে ক্ষোভ বাড়ছে কৃষকের। অথচ সরকারি হিসাব বলছে, সারের সংকট নেই। এ অবস্থায় সারের সুষম বণ্টন নিশ্চিত, কৃত্রিম সংকট ও অতিরিক্ত সার কেনা ঠেকাতে রাজশাহীর পবা উপজেলায় ‘পবা সার ডটকম’ নামে ডিজিটাল সেবা চালু হয়েছে। এখন এক ক্লিকেই দেখা যাচ্ছে, কোন ডিলারের কাছে কী পরিমাণ সার আছে।
৮ মিনিট আগে
নীলফামারীর জলঢাকায় শিশুদের শ্যাম্পুর খালি প্যাকেট নিয়ে খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত বৃদ্ধ মকবুল হোসেন মারা গেছেন। আজ মঙ্গলবার দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এর আগে ১২ সেপ্টেম্বর উপজেলার বালাগ্রাম ইউনিয়নে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ১৫ জন আহত হন।
১৩ মিনিট আগে
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সুযোগে কৃত্রিম সংকট সৃষ্টি, অবৈধ মজুত ও পরিমাপে কারচুপি ঠেকাতে জয়পুরহাটে পেট্রল পাম্পগুলোয় যৌথ তদারকি অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
১৫ মিনিট আগে
টাঙ্গাইলের মির্জাপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক সাবেক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার গোড়াই ইউনিয়নের নাজিরপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
১৭ মিনিট আগে