
ময়মনসিংহ নগরীর ব্রাহ্মপল্লী এলাকায় ঘরের মেঝেতে জমে থাকা বৃষ্টির পানিতে পড়ে ৮ মাস বয়সী আয়াস নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। পরে শিশুটিকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) মো. সুজাউদ্দিন শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
মৃত আয়াস ব্রাহ্মপল্লী এলাকার আবির মিয়ার ছেলে।
মৃত শিশুর মামী রুমানা আক্তার বলেন, সারারাত বৃষ্টি হয়েছে। এতে আবিরের ঘরের মেঝেতে পানি উঠে। ঘটনার সময় শিশুটি তার মায়ের সঙ্গে ঘুমাচ্ছিল। হঠাৎ শিশু আয়াস গড়িয়ে মেঝেতে জমে থাকা পানিতে পড়ে গুরুতর আহত হয়। পরে হাসপাতালে এনে ভর্তি করলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এসআই মো. সুজাউদ্দিন বলেন,`শিশুটিকে সকাল ১০টার দিকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে হাসপাতালের ৩১ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়। শিশুটি মারা যাওয়ায় স্বজনরা জোর করে মরদেহ হাসপাতাল থেকে নিয়ে গেছে।'
টানা সাড়ে আট ঘণ্টার ভারী বৃষ্টিতে ময়মনসিংহ নগরীর বিভিন্ন সড়ক ও নিচু এলাকায় তীব্র জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ভোর রাত থেকে প্রধান সড়ক, হাসপাতাল, অলিগলি, বাজার, শিক্ষাপ্রতিষ্ঠান ও আবাসিক এলাকার অনেক অংশ পানির নিচে তলিয়ে যায়।
নগরীর সানকিপাড়া, আকুয়া, গোলকিবাড়ী, বলাশপুর, চরপাড়া, খাগডহর, গাঙ্গিনারপাড়, নতুন বাজার, জেলা স্কুল মোড় ও কেওয়াটখালীসহ বিভিন্ন এলাকায় হাঁটুসমান পানি জমে যায়। অনেকের বসতঘরে পানি উঠে গেছে।

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার হাসাকোলা গ্রামে রাস্তার পাশ থেকে মো. সবুজ মিয়া (৩৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
১০ মিনিট আগে
পরিবেশ সংরক্ষণ, সুস্থ জীবনযাপন এবং হাঁটার অভ্যাস গড়ে তোলার বার্তা নিয়ে দেশের সর্ব দক্ষিণের জনপদ টেকনাফ থেকে সর্ব উত্তরের তেঁতুলিয়ার উদ্দেশে পদযাত্রা শুরু করেছেন তরুণ পরিবেশকর্মী ফাহিম মুনতাসির। ‘কালো ধোঁয়া আর নয়, হেঁটেই করব দূরত্ব জয়’—এই স্লোগানকে সামনে রেখে শুক্রবার (১০ জুলাই) সকাল সাড়ে ৮টায়
১২ মিনিট আগে
মেহেরপুরের গাংনী উপজেলার চরগোয়াল গ্রামে একটি বাড়ির সামনে থেকে ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ জুলাই) রাতে বস্তুটি উদ্ধার করা হয়।
২৩ মিনিট আগে
১০-১২ জন বন্ধু মিলে মোটরসাইকেলে করে মাওয়া ঘাটে ঘুরতে যান। ভোরে সেখান থেকে ঢাকায় ফিরছিলেন। পোস্তগোলা ব্রিজে ওঠার পর একটি ট্রাক হুমায়ুনের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।
২৭ মিনিট আগে