
খুলনার ডুমুরিয়া উপজেলায় জব্দ করা হরিণের মাংস ভাগাভাগি করে নেওয়া ও অভিযুক্ত ব্যক্তিকে ঘুষ নিয়ে ছেড়ে দেওয়ার অভিযোগে দুই পুলিশ সদস্যকে সাময়িকভাবে প্রত্যাহার করা হয়েছে। আজ রোববার দুপুরে তাঁদের ডুমুরিয়া থেকে খুলনা পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।
প্রত্যাহার হওয়া দুই পুলিশ সদস্য হলেন কনস্টেবল মো. মাইনুল ইসলাম ও মো. মুছাব্বির হোসেন। তাঁরা ডুমুরিয়া থানার শোভনা পুলিশ ক্যাম্পে কর্মরত ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, ১২ মে সুফল মণ্ডল নামের এক ব্যক্তির বাড়ি থেকে হরিণের মাংস জব্দ করা হয়। পরে অভিযুক্ত দুই পুলিশ সদস্য মামলার ভয় দেখিয়ে সুফল মণ্ডলের কাছ থেকে টাকা ঘুষ নেওয়ার পাশাপাশি জব্দ করা মাংস নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেন বলে অভিযোগ ওঠে।
ডুমুরিয়া থানার পরিদর্শক (তদন্ত) আছের আলি জানান, ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া যায়। এরপর বিষয়টি জেলা পুলিশ সুপারকে জানানো হলে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
আছের আলি আরও জানান, মাংস কোথা থেকে এসেছে এবং কী পরিমাণ ছিল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযুক্ত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে পরবর্তী তথ্য জানানো হবে।
খুলনা জেলা পুলিশ সুপার তাজুল ইসলাম বলেন, আর্থিক লেনদেনের বিনিময়ে হরিণের মাংসসহ আটক ব্যক্তিকে ছেড়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় দুই পুলিশ সদস্যকে সাময়িকভাবে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।
তাজুল ইসলাম আরও বলেন, তদন্ত শেষে অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

গাজীপুরের শ্রীপুর উপজেলায় অবস্থিত ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) ক্যাম্পাসে নতুন উপাচার্য নিয়োগ প্রত্যাখ্যান করে কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। সপ্তম দিনেও তাঁরা দাবি আদায়ে অনড় অবস্থান বজায় রেখেছেন।
৬ মিনিট আগে
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ঐতিহ্যবাহী ফুলছড়ি হাটে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকানঘর পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার ভোররাত ৪টার দিকে এ ঘটনা ঘটে।
১৪ মিনিট আগে
নিজে হাজিরা খাতায় স্বাক্ষর করে দাখিল পাস ছেলেকে দিয়ে পাঠদান করানো ফাতেমা বেগম নামে সেই সহকারী শিক্ষককে সাময়িক বহিষ্কার করা হয়েছে। ফাতেমা চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রূপসা ইউনিয়নের বদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।
১৬ মিনিট আগে
রাজশাহীতে ট্রেনের ধাক্কায় হাসিনা বেগম (৬৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে নগরের গৌরহাঙ্গা রেলগেটে এ ঘটনা ঘটে। নিহত হাসিনা বেগমের স্বামীর নাম রজব আলী। বাড়ি সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার নারায়ণপুর গ্রামে।
১৬ মিনিট আগে