সাতক্ষীরার তালায় ঘেরে সাকিলা আক্তার (৩০) নামে এক নারীকে অ্যাসিড নিক্ষেপের ঘটনায় থানায় মামলা হয়েছে।
আজ মঙ্গলবার সকালে তালা থানায় এ ঘটনায় কয়েকজনকে অজ্ঞাত আসামি করে মামলা করা হয়।
সাকিলা শাহাপুর গ্রামের আবুল কালাম খানের মেয়ে এবং সাতক্ষীরা শহরের পুরাতন সাতক্ষীরা এলাকার আলী মিরাদ আহমেদের স্ত্রী।
স্থানীয়রা জানান, গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার খেশরা ইউনিয়নের শাহাপুর গ্রামের গুরালীর বিলে মাছের ঘেরে সাকিলার ওপর কে বা কাহারা অ্যাসিড নিক্ষেপে করে। পরে স্থানীয়রা জানালে রাত সাড়ে ৯টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অ্যাসিড দগ্ধ সাকিলাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠায়।
সাকিলা আক্তার বলেন, ‘সন্ধ্যায় ওই ঘেরে গিয়েছিলাম। ফেরার পথে পেছন দিক থেকে দুর্বৃত্তরা অ্যাসিড নিক্ষেপ করে পালিয়ে যায়।’
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘অ্যাসিডে দগ্ধ সাকিলাকে রাতে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। তাঁর শরীরের পেছনের কিছু অংশ দগ্ধ হয়েছে। সাকিলার স্বামী আলী মিরাদ আহমেদ বাদী হয়ে অজ্ঞাতনামা মামলা করেছেন। আমরা বিষয়টা গুরুত্ব সহকারে দেখছি।’

রাজধানীর মিরপুর-১৩ এলাকার শেরে বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেটের সামনে গতকাল শুক্রবার দুর্বৃত্তদের ছোড়া গুলিতে যুবদলের এক কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় এক পথচারীও গুলিবিদ্ধ হয়েছেন। গত মঙ্গলবার রাজারবাগ বাজারে পানির পাম্পসংলগ্ন একটি মুদি দোকানের সামনে বিএনপি কর্মী মো. পলাশকে প্রকাশ্যে কুপিয়ে....
৫ দিন আগে
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী ও সহযোগীতার অভিযোগে ১ হাজার ৯৫৮ জন, অবৈধ অস্ত্রধারী ৩৩১ জন, চোরাকারবারি ও মাদক ব্যবসায়ী ১৩ হাজার ২০ জন, ছিনতাইকারী ও দস্যুতা মামলার আসামি ২ হাজার ২১১ জন এবং চাঁদাবাজ ও সন্ত্রাসী ৮০৮ জন রয়েছেন...
১০ জুন ২০২৬
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার যাত্রাবাড়ী থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
২৬ মে ২০২৬
খুলনায় শীর্ষ সন্ত্রাসী পলাশ বাহিনীর সদস্য সন্দেহে রাসেল (২৯) নামের এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। নগরীর লবণচরা থানার সাচিবুনিয়া রেললাইনের নির্জন একটি স্থানে গতকাল সোমবার রাত ৮টার দিকে ঘটনাটি ঘটেছে। আহত যুবক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
২৬ মে ২০২৬