
তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী থালাপতি বিজয় তাঁর ঘনিষ্ঠ জ্যোতিষী রাধান পণ্ডিতকে বিশেষ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়েছিলেন। তবে আজ বুধবার সমালোচনার মুখে তাঁর নিয়োগ বাতিল করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, মুখ্যমন্ত্রী থালাপতি বিজয় আজ বুধবার তাঁর জ্যোতিষী রাধান পণ্ডিতকে বিশেষ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বা অফিসার অন স্পেশাল ডিউটি (ওএসডি) পদে নিয়োগ বাতিল করেছেন। বিরোধী দল ও মিত্রদের সমালোচনার এক দিন পর তিনি এই সিদ্ধান্ত নিলেন। নিয়োগের পর থেকে বিজয়কে তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছিল।
আজ তামিলনাড়ু বিধানসভায় বিজয় আস্থা ভোটের মুখোমুখি হন। তবে বিজয় নিজের কাছে থাকা সমর্থনের চেয়েও বেশি ভোট পেয়ে এই যাত্রায় উতরে গেছেন। ফ্লোর টেস্টের কিছুক্ষণ পর সরকার একটি সার্কুলার প্রকাশ করে। সেখানে বলা হয়, ‘মুখ্যমন্ত্রীর (রাজনৈতিক) অফিসার অন স্পেশাল ডিউটি (ওএসডি) হিসেবে থিরু রিকি রাধান পণ্ডিত ভেট্রিভেলের নিয়োগসংক্রান্ত দ্বিতীয় রেফারেন্সে জারি করা আদেশ তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হলো।’
বিভিন্ন রাজনৈতিক দল বিজয়ের এই সিদ্ধান্তের বিরোধিতা করে বলেছিল, ব্যক্তিগত বিশ্বাস কখনোই শাসনব্যবস্থাকে প্রভাবিত করতে পারে না। এর আগে গতকাল মঙ্গলবার বিজয় তাঁর ঘনিষ্ঠ সহযোগী, জ্যোতিষী এবং দলীয় মুখপাত্র রিকি রাধান পণ্ডিত ভেট্রিভেলকে মুখ্যমন্ত্রীর রাজনৈতিক বিষয়ক অফিসার অন স্পেশাল ডিউটি হিসেবে নিয়োগ দেন। মঙ্গলবার সরকারের মুখ্য সচিবের জারি করা এক সরকারি আদেশের মাধ্যমে এই নিয়োগ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়।
সরকারি সার্কুলারে বলা হয়েছিল, ভেট্রিভেল মুখ্যমন্ত্রী বিজয়ের রাজনৈতিক সহকারী হিসেবে দায়িত্ব পালন করবেন এবং মুখ্যমন্ত্রীর দপ্তরের রাজনৈতিক সমন্বয় ও পরামর্শ-সংক্রান্ত কাজে সহায়তা করবেন।
রিকি রাধান পণ্ডিত ভেট্রিভেল রাজনৈতিক ও গণমাধ্যম মহলে মূলত একজন জ্যোতিষী হিসেবে পরিচিত। মুখ্যমন্ত্রী বিজয়ের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলেও তিনি পরিচিত। গত কয়েক বছরে অভিনেতা থেকে রাজনীতিক হয়ে ওঠা বিজয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও ব্যক্তিগত অনুষ্ঠানে তাঁকে পাশে দেখা গেছে।
তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে) গঠনের পর ভেট্রিভেলকে দলের অন্যতম মুখপাত্র করা হয়। পরে তিনি টেলিভিশন বিতর্ক ও জনপরিসরে দলের অবস্থান ব্যাখ্যা ও রক্ষায় সক্রিয় ভূমিকা পালন করেন। তাঁকে বিজয়ের বিশ্বস্ত অভ্যন্তরীণ বলয়ের সদস্য হিসেবে বিবেচনা করা হয়। দল গঠনের পর থেকে তিনি রাজনৈতিক যোগাযোগ ও সমন্বয়ের কাজেও ভূমিকা রেখে আসছেন।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে থমকে যাওয়া শান্তি আলোচনা পুনরায় সচল করতে ইরানের রাজধানী তেহরানে পৌঁছেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। ভঙ্গুর যুদ্ধবিরতির মধ্যে দুই পক্ষের আলোচনা যখন প্রায় ভেস্তে যাওয়ার মুখে, ঠিক তখনই মধ্যস্থতাকারী হিসেবে পুনরায় এই তৎপরতা শুরু করেছে পাকিস্তান।
১১ ঘণ্টা আগে
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে একটি মালবাহী ট্রেন ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত আটজন নিহত হয়েছেন। ভয়াবহ এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জন। আজ শনিবার দুপুরের দিকে ব্যাংককের একটি ব্যস্ততম রেলক্রসিংয়ে...
১৪ ঘণ্টা আগে
আবু-বিলাল আল-মিনুকি (আবু বকর ইবনে মুহাম্মদ ইবনে আলী আল-মাইনুকি নামেও পরিচিত) ছিলেন একজন নাইজেরীয় নাগরিক। ১৯৮২ সালে নাইজেরিয়ার বোর্নো প্রদেশে জন্মগ্রহণকারী এই জঙ্গি নেতা দীর্ঘদিন ধরে আফ্রিকার সাহেল অঞ্চলে আইএসের কার্যক্রম পরিচালনা করছিলেন।
১৬ ঘণ্টা আগে
ভারতের প্রধান বিচারপতি সূর্য কান্ত তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেছেন, ‘বেকার কিছু তরুণ “তেলাপোকা” হয়ে গেছেন। তাঁদের কেউ কেউ ‘মিডিয়া, সোশ্যাল মিডিয়া আবার অনেক সময় আরটিআই (তথ্য অধিকার) অ্যাকটিভিস্ট বনে যান। তারপর পুরো ব্যবস্থার ওপর আক্রমণ শুরু করেন...
১৮ ঘণ্টা আগে