
থালাপতি বিজয় আপাতত নিরাপদ। তামিলনাড়ু বিধানসভায় আস্থা ভোটে উতরে গেছে তাঁর মুখ্যমন্ত্রিত্ব এবং সরকার। আজ বুধবার বিজয়ের পক্ষে ভোট দেন ১৪৪ আইনপ্রণেতা। যদিও তাঁর দলের বিধায়কের সংখ্যা মাত্র ১০৭ জন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
সুপারস্টার এই অভিনেতা গত মাসের বিধানসভা নির্বাচনে তাঁর দল তামিলাগা ভেত্রি কাজাগামকে (টিভিকে) জয়ের পথে নেতৃত্ব দিয়ে তামিলনাড়ুতে রাজনৈতিক ভূমিকম্প ঘটান। দ্রাবিড়ীয় দুই দল ডিএমকে ও এআইএডিএমকের ৬২ বছরের রাজনৈতিক দখল ভেঙে দেন তিনি। আজ বুধবার নাটকীয় আস্থা ভোটে জয় পাওয়ার পর তাঁকে আনুষ্ঠানিকভাবে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে নিশ্চিত করা হয়েছে।
বিজয়ের পক্ষে ভোট দিয়েছেন ১৪৪ জন আইনপ্রণেতা। বিপক্ষে ছিলেন ২২ জন। আর পাঁচ আইনপ্রণেতা ভোট দেওয়া থেকে বিরত ছিলেন। এ সময় দ্রাবিড় মুনেত্রা কাজাগাম বা ডিএমকে এবং তাদের ৫৯ বিধায়ক ওয়াকআউট করেন। অন্যদিকে অল ইন্ডিয়া আন্না দ্রাবিড় মুনেত্রা কাজাগাম বা এআইএডিএমকের ৪৭ বিধায়ককে বিজয়ের বিরুদ্ধে ভোট দিতে বলা হয়েছিল।
ফল ঘোষণার পর বিজয় বলেন, টিভিকের নির্বাচনী প্রতীক ‘হুইসেল’ ইতিহাস বদলে দিয়েছে। তিনি বলেন, ‘আমরা নিজেদের সংখ্যালঘু সরকার বলব...তবে এই সরকার এমন এক সরকার, যারা সংখ্যালঘুদের অধিকার রক্ষা করবে।’
৪ মে ফল ঘোষণার পর এই আস্থা ভোট জরুরি হয়ে পড়ে। কারণ, টিভিকে একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ২৩৪ আসনের মধ্যে দলটি ১০৮টি আসনে জয় পায়। তামিলনাড়ুর দীর্ঘদিনের দ্বিমেরু রাজনৈতিক বাস্তবতায় এত নতুন একটি দলের জন্য এটি ছিল অবিশ্বাস্য সাফল্য। তবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যার চেয়ে তারা ১০ আসন পিছিয়ে ছিল। দ্রুতই কংগ্রেসের পাঁচ আসনের সমর্থন পায় টিভিকে। চার দিনের দর-কষাকষি, জল্পনা আর রাজনৈতিক অন্ধকার করিডরের বৈঠকের পর বাম জোট, বিদুথালাই চিরুথাইগাল কাচ্চি এবং ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগের কাছ থেকে আরও আটটি আসনের সমর্থন নিশ্চিত হয়।
টিভিকের হাতে কার্যত ১০৫ বিধায়ক ছিলেন। কারণ, স্পিকারের পদে একজনের ভোট হারাতে হয়। দ্বিতীয়ত, বিজয় নিজে জেতা দুটি আসনের একটি ছেড়ে দেন। তৃতীয়ত, তিরুপত্তুর থেকে শ্রীনিবাসা সেতুপতি আর-এর এক ভোটের জয় আদালতে চ্যালেঞ্জের মুখে পড়ে। তবে ১০৫ জনই উপস্থিত থেকে বিজয়ের পক্ষে ভোট দেন।
বাইরে থেকে সমর্থন দেওয়া মিত্রদের মধ্যে কংগ্রেস, সিপিআই, সিপিএম, ভিসিকে এবং আইইউএমএল মিলিয়ে ১৩টি আসনের প্রতিশ্রুতি দিয়েছিল। তারা সেই প্রতিশ্রুতি রক্ষা করে। এ ছাড়া টিটিভি দিনাকরণ নেতৃত্বাধীন আম্মা মাক্কাল মুনেত্রা কাজাগামের একমাত্র বিধায়কও বিজয়ের পক্ষে ভোট দেন। সব মিলিয়ে মিত্রদের ভোটে টিভিকের সংখ্যা দাঁড়ায় ১১৯। অর্থাৎ অতি সামান্য ব্যবধানে বিজয় নিশ্চিত হয়।
এরপর আসে সবচেয়ে বড় চমক এবং সেটি হয়তো পুরোপুরি অপ্রত্যাশিতও ছিল না। এআইএডিএমকের প্রায় দুই ডজন বিধায়ক বিজয়ের পক্ষে অবস্থান নেন। অন্যদিকে এদাপ্পাদি কে পলানিস্বোয়ামীর শিবিরে থাকা ১৭ এআইএডিএমকে বিধায়ক বিজয়ের বিরুদ্ধে ভোট দেন। পট্টালি মাক্কাল কাচ্চির চার বিধায়ক, যাঁরা বিজেপি নেতৃত্বাধীন জোটের অংশ এবং বিজেপির একমাত্র বিধায়ক নিরপেক্ষ অবস্থান নেন।

মলদোভায় বিধ্বস্ত হওয়া ‘গেরান’ নামে রাশিয়ার একটি জেটচালিত ড্রোনের ধ্বংসাবশেষ নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে পশ্চিমা গোয়েন্দা ও সামরিক বিশ্লেষকদের মধ্যে। ইউক্রেন যুদ্ধে রাশিয়ার ব্যবহৃত দ্রুতগতির এই কামিকাজে ড্রোনের প্রযুক্তিগত রহস্য উদ্ঘাটন করে তা প্রতিরোধের কার্যকর উপায় খুঁজছেন তারা।
১ ঘণ্টা আগে
ভারতের তথ্যপ্রযুক্তি (আইটি) রাজধানী হিসেবে পরিচিত শহর বেঙ্গালুরুতে সাম্প্রতিক বছরগুলোতে বাড়িভাড়া অস্বাভাবিক হারে বেড়েছে। দেশের অন্য প্রধান মেট্রোপলিটন শহরগুলোকে পেছনে ফেলে এই শহরের বাড়িভাড়ার দাম যেভাবে বাড়ছে, তাতে চরম হতাশা ও ক্ষোভ প্রকাশ করছেন সেখানকার কর্মজীবী বাসিন্দারা।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত কর্নেল বিশ্ববিদ্যালয়ের একটি ভ্রাতৃসংঘের (ফ্র্যাটারনিটি) আবাসনে এক শিক্ষার্থীকে মাদক প্রয়োগ করে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট মাইকেল কটলিকফ বলেছেন, এই ধরনের ঘটনা মোকাবিলায়
২ ঘণ্টা আগে
ইসরায়েলগামী ফ্লাইদুবাইয়ের উড়োজাহাজটিতে ১৮২ জন যাত্রী ছিলেন। উড়োজাহাজটি হঠাৎ ভয়াবহভাবে নিচে নেমে আসার পর সেটিকে নিয়ন্ত্রণে আনতে ককপিটে ছুটে গিয়েছিলেন ইউনিফর্ম পরা দুই ক্রু সদস্য। ঘটনার তিন দিন পর গতকাল শনিবার পর্যন্ত তাঁদের পরিচয় প্রকাশ্যে আনা হয়নি।
৩ ঘণ্টা আগে