রাজধানীর পূর্ব জুরাইন এলাকায় টাকা লেনদেনকে কেন্দ্র করে পুর্বশত্রুতার জেরে আব্দুল কুদ্দুস (৫০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মুমূর্ষু অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের ছোট ভাই আব্দুল হাশেম জানান, তাঁদের বাড়ি মাদারীপুর শিবচর উপজেলার কুতুবপুর গ্রামে। বাবার নাম আব্দুল মালেক। থাকেন পূর্ব জুরাইন দারোগাবাড়ী রোডে ভাড়া বাসায়। পেশায় বাসচালক ছিলেন তিনি। বৃহস্পতিবার রাত আনুমানিক পৌনে ১২টার জুরাইন পপি স্কুলের সামনে একটি চায়ের দোকানে বসে চা পান করছিলেন কুদ্দুস। তখন বিদ্যুৎ ছিল না। এসময় ৮-১০ জন দুর্বৃত্ত চায়ের দোকানের ভেতর ঢুকে প্রথমে ফাঁকা গুলি ছোড়ে। এরপর তাঁকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে যায়। খবর পেয়ে স্বজন ও এলাকার লোকজন তাঁকে হাসপাতালে নিয়ে আসেন। তবে চিকিৎসক মৃত বলে জানান।
তিনি বলেন, আব্দুল কুদ্দুসের শরীরে ধারালো অস্ত্রের অন্তত ১২০টি জখম রয়েছে। তাঁকে নৃশংসভাবে মেরে ফেলা হয়েছে। তবে কারা এই ঘটনা ঘটিয়েছে তা আমরা বলতে পারছি না।
কদমতলী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সোহেল রানা জানান, টাকা পয়সার লেনদেনকে কেন্দ্র করে পুর্বশত্রুতার জেরে বৃহস্পতিবার রাতে চায়ের দোকানে ঢুকে কুদ্দুস নামে ওই ব্যক্তিকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহতের শরীরে অসংখ্য আঘাত রয়েছে। এই ঘটনায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন। ঘাতকদের চিহ্নিত করে আটকের চেষ্টা চলছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

সাতক্ষীরার কলারোয়ায় মেহেদী হাসান (৩২) নামে এক মধু ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার জালালাবাদ ইউনিয়ন পরিষদসংলগ্ন একটি মোবাইল ফোন টাওয়ারের পাশের ডোবা থেকে আজ শুক্রবার দুপুরে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
৩ মিনিট আগে
রাজধানীর শ্যামপুরের পোস্তগোলা এলাকায় দ্রুতগতির একটি মাইক্রোবাসের ধাক্কায় অজিত বাবু (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এই ঘটনায় মাইক্রোবাসটি জব্দ এবং চালককে আটক করেছে পুলিশ।
২১ মিনিট আগে
নাটোরের গুরুদাসপুরে প্রশাসনের অভিযান সত্ত্বেও কৃষিজমিতে পুকুর খনন বন্ধ হচ্ছে না। উপজেলা কৃষি অফিস বলছে, এতে প্রায় ১২০ হেক্টর দুই ও তিন ফসলি জমি কমেছে এবং প্রায় ১০০ মেট্রিক টন ধানের আবাদ হ্রাস পেয়েছে। ইটভাটায় মাটি সরবরাহকে কেন্দ্র করে খননচক্র সক্রিয় রয়েছে।
৪৩ মিনিট আগে
নরসিংদীর রায়পুরায় পাঁচটি সিল্কি মুরগি দিয়ে শুরু করা মো. মোবারক হোসেনের উদ্যোগ চার বছরে ২২ প্রজাতির কয়েক শ দেশি-বিদেশি মুরগির খামারে পরিণত হয়েছে। ‘মোল্লা এগ্রো ফার্ম’ থেকে অনলাইন ও অফলাইনে মুরগি বিক্রি করে তিনি এখন মাসে ৪০ থেকে ৫০ হাজার টাকা আয় করছেন।
১ ঘণ্টা আগে