
যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারকটি ইতিমধ্যে ইলেকট্রনিক্যালি স্বাক্ষরিত হওয়ায় সুইজারল্যান্ডে আয়োজিত আনুষ্ঠানিক ‘চুক্তি স্বাক্ষর’ অনুষ্ঠানটি বাতিল করা হয়েছে। একই সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের পূর্বনির্ধারিত সুইজারল্যান্ড সফরটিও স্থগিত করা হয়েছে।
পূর্বপরিকল্পনা অনুযায়ী যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি সংক্রান্ত একটি বিশেষ অনুষ্ঠানে যোগ দিতে আগামীকাল শুক্রবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সুইজারল্যান্ডে যাওয়ার কথা ছিল। কিন্তু চুক্তিটি আগেই ডিজিটাল উপায়ে সম্পন্ন হওয়ায় এই সফর বাতিল করা হয়।
পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিবিসি উর্দুকে সফর স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন। অন্য একজন সরকারি কর্মকর্তা জানিয়েছেন, আনুষ্ঠানিক কোনো জমকালো আয়োজন না হলেও ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরবর্তী কারিগরি আলোচনাগুলো এখন থেকে আলাদাভাবে অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত, যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি সম্পাদনের প্রক্রিয়াটি সম্পূর্ণ ভিন্নভাবে সম্পন্ন হয়েছে। গতকাল বুধবার রাতে মার্কিন ও ইরানি কর্মকর্তারা ইলেকট্রনিক্যালি মূল সমঝোতা স্মারকটিতে স্বাক্ষর করেন। এরপর আজ বৃহস্পতিবার এই চুক্তির প্রধান মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এতে স্বাক্ষর করেন।
পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বিবিসিকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘যুক্তরাষ্ট্র ও ইরানি ইলেকট্রনিক্যালি চুক্তিতে স্বাক্ষর করার পর প্রধানমন্ত্রী শাহবাজ শরিফও মধ্যস্থতাকারী হিসেবে এতে স্বাক্ষর করেছেন, যার ফলে শুক্রবারের সুইজারল্যান্ড সফরটি স্থগিত করা হয়েছে।’
এর আগে বৃহস্পতিবার ভোরে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ যখন সামাজিক মাধ্যম এক্সে দেওয়া একটি পোস্ট থেকে কিছু অংশ সরিয়ে ফেলেন, তখনই এই ইভেন্টের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছিল।
মুছে ফেলা ওই অংশে লেখা ছিল, ‘পাকিস্তানসহ-মধ্যস্থতাকারী রাষ্ট্র কাতারের সমর্থনে, এই ঐতিহাসিক ঘটনা উদ্যাপনে এবং বিভিন্ন পর্যায়ে আলোচনার সূচনা করতে ১৯শে জুন ২০২৬ তারিখে সুইজারল্যান্ডে অনুষ্ঠানের আয়োজন করবে।’
আজ বৃহস্পতিবার সকালে পাকিস্তানের একাধিক সূত্র বিবিসিকে নিশ্চিত করেছিল যে ইভেন্টটি এখনো বহাল রয়েছে। তবে সন্ধ্যা নাগাদ সেই পরিকল্পনায় পরিবর্তন হয়।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বীকার করেছেন, গত মাসে তুরস্কে ন্যাটো সম্মেলন শেষে দেশটি ছাড়ার সময় সম্ভাব্য হুমকির কারণে তিনি গোপনে বিমান পরিবর্তন করেছিলেন। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আমি সিক্রেট সার্ভিস ও সামরিক বাহিনীর নির্দেশনা মেনে চলি।
২৩ মিনিট আগে
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে, ইরানের বন্দরগুলোর ওপর আরোপিত মার্কিন অবরোধ ভেঙে পারস্য উপসাগরীয় অঞ্চলে প্রবেশের চেষ্টা করা একটি জাহাজের ওপর তারা হামলা চালিয়েছে। স্থানীয় সময় গতকাল মার্কিন বাহিনী এই হামলা চালায়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগে
লাতিন আমেরিকার দেশ কলম্বিয়ার পশ্চিমাঞ্চলে গতকাল মঙ্গলবার উদ্ধারকর্মী, সেনাসদস্য ও স্বেচ্ছাসেবকেরা ধসে পড়া অ্যাপার্টমেন্ট ভবন ও অফিস ভবনের ধ্বংসস্তূপে তল্লাশি চালিয়েছেন। দেশটিতে গত এক শতাব্দীর মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ২৪১ জন নিহত হয়েছে এবং বহু মানুষ গৃহহীন হয়ে পড়েছেন।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরান নতুন করে কোনো ধরনের সমঝোতায় পৌঁছানোর কাছাকাছি রয়েছে বলে জানিয়েছে পাকিস্তান। একই সঙ্গে মধ্যস্থতাকারী কাতার জানিয়েছে, হরমুজ প্রণালি পরিচালনা ও জাহাজ চলাচল নিয়ে ইরান ও ওমানের আলোচনা ‘অগ্রসর পর্যায়ে’ রয়েছে।
১১ ঘণ্টা আগে