
সাতক্ষীরার কলারোয়ায় মেহেদী হাসান (৩২) নামে এক মধু ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার জালালাবাদ ইউনিয়ন পরিষদসংলগ্ন একটি মোবাইল ফোন টাওয়ারের পাশের ডোবা থেকে আজ শুক্রবার দুপুরে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মেহেদী হাসান উপজেলার কয়লা গ্রামের মিজানুর রহমানের ছেলে। তিনি পেশায় মধু ব্যবসায়ী ছিলেন। তাঁর চার বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে।
নিহতের মা মনোয়ারা বেগম জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হওয়ার পর আর বাড়ি ফেরেননি মেহেদী। শুক্রবার সকালে জালালাবাদ গ্রামের বাসিন্দা সালেহা খাতুন বাড়ির আবর্জনা ফেলতে গিয়ে ডোবায় একটি মরদেহ দেখতে পান। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহীন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা শ্বাসরোধ করে মেহেদীকে হত্যা করেছে। হত্যার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।
ওসি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বরিশালের মুলাদীতে বোয়ালিয়া মাধ্যমিক বিদ্যালয়ের একাডেমিক ভবন নির্মাণকাজ পাইলিং ও পিলার নির্মাণের পর তিন বছর ধরে বন্ধ রয়েছে। ২০২৩ সালের জুনে কাজ শেষ হওয়ার কথা থাকলেও চার শতাধিক শিক্ষার্থী এখনো চার কক্ষের টিনশেড ভবনে গাদাগাদি করে পাঠ নিচ্ছে।
২৩ মিনিট আগে
ঝিনাইদহে মেডিকেল কলেজ কোথায় স্থাপন করা হবে, তা নিয়ে বিতর্ক তীব্র হয়েছে। আইনমন্ত্রীর ‘মেডিকেল কলেজ নয়’ বক্তব্যের পর পায়রা চত্বরে মানববন্ধন করে ঝিনাইদহ শহরে কলেজ স্থাপনের দাবি জানানো হয়। দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।
৪৪ মিনিট আগে
উপকূলের সংকট এখন শুধু দুর্যোগের বিষয় নয়; এটি জেলে, কৃষক, মৎস্যসম্পদ, খাদ্য নিরাপত্তা ও জাতীয় অর্থনীতির প্রশ্ন। সাগরে জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে বোট রেজিস্ট্রেশন, ডিজিটাল ট্র্যাকিং, আবহাওয়া সতর্কবার্তা, উদ্ধারকাজ এবং নিষেধাজ্ঞা সময়ে যথাযথ সহায়তা নিশ্চিত করা জরুরি।
১ ঘণ্টা আগে
রাজধানীর মোহাম্মদপুরে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে মোহাম্মদপুর থানা বিএনপির নেতা নুরুল ইসলাম (৫৫) গুরুতর আহত হয়েছেন। আজ শুক্রবার বেলা আড়াইটার দিকে মোহাম্মদপুর সাত মসজিদ হাউজিংয়ের ৪ নম্বর সড়কের ৩১ নম্বর বাসার নিচে এই হামলার ঘটনা ঘটে। পরে তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে...
১ ঘণ্টা আগে