
দেশবরেণ্য শিল্পী, ভাষা সংগ্রামী, পাপেট শিল্পের পথিকৃৎ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদ।
আজ মঙ্গলবার দুপুরে শেষবারের মতো তাঁর মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদ প্রাঙ্গণে আনা হলে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের নেতা-কর্মীরা পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান।
ছাত্র ইউনিয়নের এক যৌথ শোকবার্তায় নেতারা বলেন, মুস্তাফা মনোয়ার ছিলেন দেশের প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনের একজন উজ্জ্বল প্রতিনিধি। মহান মুক্তিযুদ্ধের সময় শরণার্থীশিবিরে শিশুদের মুখে হাসি ফোটাতে তাঁর পাপেট শো আয়োজন এবং স্বাধীনতার পক্ষে শিল্প-সংস্কৃতিকে সংগঠিত করার ভূমিকা আজও অনুপ্রেরণার উৎস।
চিত্রকলা, শিশুতোষ অনুষ্ঠান, পাপেট শিল্প ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি দেশের শিল্প-সংস্কৃতিকে সমৃদ্ধ করেছেন এবং প্রজন্মের পর প্রজন্মকে মানবিক, প্রগতিশীল ও মুক্তচিন্তার চর্চায় উদ্বুদ্ধ করেছেন।
সংগঠনটির নেতারা আরও বলেন, মুস্তাফা মনোয়ারের মৃত্যু দেশের শিল্প-সংস্কৃতি অঙ্গনের পাশাপাশি প্রগতিশীল গণ-আন্দোলনের জন্যও অপূরণীয় ক্ষতি। তবে তাঁর কর্ম, আদর্শ ও সৃজনশীল অবদান ভবিষ্যৎ প্রজন্মকে দীর্ঘদিন পথ দেখাবে।
এদিকে শিল্পীর মৃত্যুতে ছাত্র ইউনিয়ন তাঁর শোকসন্তপ্ত পরিবার, সহশিল্পী, শুভানুধ্যায়ী এবং দেশের সাংস্কৃতিক অঙ্গনের সকলের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।
উল্লেখ্য, মুস্তাফা মনোয়ার দীর্ঘ কয়েক দশক ধরে চিত্রকলা, টেলিভিশন অনুষ্ঠান, পাপেট শিল্প এবং শিশুদের সৃজনশীল বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি সোমবার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন।

বুধবার ভোর ৫টার দিকে উপজেলার বলধারা ইউনিয়নের নবগ্রামের কাশতা এলাকার একটি পাটখেতে স্থানীয় বাসিন্দারা একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে সিংগাইর থানা-পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।
৩ মিনিট আগে
মঙ্গলবার রাতে সিটি ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগের একটি আভিযানিক দল তেজগাঁও থানাধীন কারওয়ান বাজার এলাকায় কয়েকজন দুষ্কৃতকারী ডাকাতির প্রস্তুতি নিচ্ছে, এমন গোপন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায়।
৫ মিনিট আগে
নোয়াখালীর বেগমগঞ্জে অভিযান চালিয়ে মামুন মিয়া (৪২) নামের এক মাদক কারবারিকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে তাঁকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ৫৮ বোতল বিদেশি মদ উদ্ধার করে ডিবি পুলিশ।
৭ মিনিট আগে
সকাল সাড়ে ৯টার দিকে যাত্রাবাড়ী থানার একটি দল মীরহাজীরবাগ এলাকার মদিনা মেডিকেলের সামনে অভিযান চালিয়ে ২৫ পুরিয়া হেরোইনসহ রনিকে গ্রেপ্তার করে।
১৪ মিনিট আগে