
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর নিকটাত্মীয় পরিচয় দিয়ে বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে ৮ লাখ ৪১ হাজার টাকা আত্মসাতের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর নাম মো. এরশাদ আকন্দ (৩৮)।
আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৪ মে বিকেলে রাজধানীর শাহবাগ থানার একটি হোটেলের নিচতলায় বসে এরশাদ আকন্দ নিজেকে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর নিকটাত্মীয় হিসেবে পরিচয় দেন। এ সময় তিনি এক ভুক্তভোগীকে বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে চাকরি পাইয়ে দেওয়ার আশ্বাস দেন। পরে বিভিন্ন সময়ে ভুক্তভোগীর কাছ থেকে মোট ৮ লাখ ৪১ হাজার টাকা নিলেও প্রতিশ্রুতি অনুযায়ী চাকরির ব্যবস্থা করতে ব্যর্থ হন তিনি।
এ ঘটনায় ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে শাহবাগ থানায় একটি নিয়মিত মামলা করা হয়। মামলার পর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আজ ভোর ৫টার দিকে টাঙ্গাইলের ভূঞাপুর থানা এলাকা থেকে শাহবাগ থানা-পুলিশের একটি দল অভিযুক্ত এরশাদ আকন্দকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, এ ঘটনায় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ভোলার মনপুরায় খালসংলগ্ন একটি স্লুইস গেটের পানিতে ডুবে নিখোঁজ হওয়ার প্রায় ২৭ ঘণ্টা পর মাদ্রাসাছাত্র মাহিনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাত পৌনে ৮টার দিকে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের মাঝেরঘাট (বেইজ্জার খাল)...
৬ মিনিট আগে
গাজীপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কর্তৃপক্ষ। বৃহষ্পতিবার (১৮ জুন) সন্ধ্যায় টঙ্গীর মরকুন এলাকায় গাজীপুর জেলা প্রশাসককের নির্বাহী ম্যাজিস্ট্রেট নূর নাহিন নিশাদের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।
২৩ মিনিট আগে
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে নির্যাতনে মোহাম্মদ ফয়জল (৫৫) হত্যা মামলার প্রধান আসামি সজিব আহম্মেদ ওরফে সাদ্দামকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ জুন) ভোরে কুমিল্লা সদর থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
৪১ মিনিট আগে
চুয়াডাঙ্গার দামুড়হুদায় ট্রেনের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। তার শরীর থেকে একটি পা বিচ্ছিন্ন হয়ে গেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় দামুড়হুদা উপজেলার ছোট দুধপাতিলা এলাকায় অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
৪৩ মিনিট আগে