রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও ২৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার (২৩ জুন) পৃথক অভিযানে এদের গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার দিবাগত রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএমপি জানায়, জননিরাপত্তা নিশ্চিত এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ২৬ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

রংপুরের গঙ্গাচড়ায় উজানের পাহাড়ি ঢলে তিস্তা সেতুরক্ষা বাঁধে ভাঙন অব্যাহত রয়েছে। বুধবার এলজিইডির ঊর্ধ্বতন কর্মকর্তারা ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেন। বিশেষজ্ঞ দলের মতামতের ভিত্তিতে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে এলজিইডি। বিকেলে ডালিয়া ও কাউনিয়া পয়েন্টে পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হয়।
৬ মিনিট আগে
সিরাজগঞ্জের কামারখন্দে গাছের চারা ও জৈব সার বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। কৃষকদের দাবি, জৈব সারের বস্তায় পলিথিন, ময়লা ও বর্জ্য মেশানো ছিল। অভিযোগের পর ভেজাল সার ফেরত পাঠিয়ে নতুন সার এনে পুনর্বিতরণের নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন।
১৫ মিনিট আগে
চট্টগ্রামে পতেঙ্গায় পাচারকালে এক টন কয়লা ও সাড়ে ৩০০ কেজি সরিষা ও সয়াবিন দানাসহ দুই চোরাকারবারীকে আটক করেছে কোস্টগার্ড। মঙ্গলবার (২৩ জুন) সন্ধ্যা ৭টার দিকে পতেঙ্গা থানাধীন ১৪ নম্বর ঘাট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২৬ মিনিট আগে
নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় যৌতুকের দাবিতে পিটিয়ে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী শফিকুল ইসলামকে (৪১) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
৩১ মিনিট আগে