
মাগরিবের নামাজ দৈনন্দিন পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের অন্যতম। মাগরিব মানে সূর্য অস্ত যাওয়ার সময়। সূর্য অস্তমিত হওয়ার পরপর এ নামাজ আদায় করা হয় বলে একে সালাতুল মাগরিব বা মাগরিবের নামাজ বলা হয়। সূর্য পুরোপুরি ডুবে যাওয়ার পর পশ্চিম আকাশে দিগন্ত লালিমা অদৃশ্য হওয়া পর্যন্ত মাগরিবের নামাজ পড়ার সময়। তবে সূর্য ডুবে যাওয়ার পর বিলম্ব না করে মাগরিবের নামাজ পড়ে নেওয়া উত্তম।
সহিহ বুখারিতে সালামা রা. থেকে বর্ণিত আছে, তিনি বলেন, সূর্য অস্তমিত হওয়ার সঙ্গে সঙ্গেই আমরা রাসুল (সা.)-এর ইমামতিতে মাগরিবের নামাজ আদায় করতাম। আরেক হাদিসে রাসুল (সা.) বলেন, ‘আমার উম্মত তত দিন কল্যাণের পথে থাকবে, যত দিন তারা মাগরিবের নামাজ আদায়ে তারকা উজ্জ্বল হওয়া পর্যন্ত বিলম্ব করবে না।’ (সুনানে আবু দাউদ)
প্রতি ওয়াক্ত নামাজ সমানভাবে গুরুত্বপূর্ণ হলেও কোরআন-হাদিসে মাগরিবের নামাজের আলাদা গুরুত্ব ও ফজিলত বিবৃত হয়েছে। আল্লাহ বলেন, ‘আর সকাল-সন্ধ্যায় (ফজর ও মাগরিবের সময়ে) আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করো। (নামাজ পড়ো)।’ (সুরা আলে ইমরান: ৪১)
রাসুল (সা.) বলেন, ‘যে ব্যক্তি সকাল ও সন্ধ্যায় নামাজ আদায় করতে মসজিদে যায়, যতবার যায় আল্লাহ তাআলা ততবারই তার জন্য জান্নাতে আতিথেয়তার উপকরণ প্রস্তুত করেন।’ (সহিহ বুখারি)
মাগরিবের নামাজের পর দুই রাকাত নামাজ পড়া সুন্নাতে মুয়াক্কাদাহ। এর ফজিলত প্রসঙ্গে রাসুল (সা.) বলেন, ‘যে ব্যক্তি গুরুত্বের সঙ্গে মাগরিবের পরের দুই রাকাত সুন্নত নামাজ আদায় করে, তাঁর জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করা হয়।’ (জামে তিরমিজি)

একজন মুমিনের জন্য নামাজ হলো আধ্যাত্মিক প্রশান্তি ও জীবনের বরকত লাভের সর্বোত্তম মাধ্যম। প্রতিদিন সময়মতো নামাজ আদায় করা প্রতিটি মুসলমানের ওপর ফরজ। নিচে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য আজকের নামাজের সময়সূচি তুলে ধরা হলো।
৬ ঘণ্টা আগেফ্রান্স আজ ইউরোপের অন্যতম বৃহত্তম মুসলিম জনগোষ্ঠীর আবাসভূমি। খ্রিষ্টধর্মের পরে ইসলাম এখন দেশটির দ্বিতীয় বৃহত্তম ধর্ম। কিন্তু এই বিশাল মুসলিম উপস্থিতি একদিনে গড়ে ওঠেনি। শতাব্দীর পর শতাব্দী ধরে, নানা ঘাত-প্রতিঘাত পেরিয়ে ইসলাম ফ্রান্সের মাটিতে শিকড় গেড়েছে।
২১ ঘণ্টা আগে
মানবজীবনে সময় গণনার গুরুত্ব অপরিসীম। যুগে যুগে মানুষ দিন, মাস ও বছরের হিসাব রাখার জন্য বিভিন্ন পঞ্জিকার প্রবর্তন করেছে। ইসলামের ইতিহাসে হিজরি সন ও আরবি মাসগুলোর রয়েছে বিশেষ তাৎপর্য। রোজা, হজ, ঈদ কিংবা আশুরার দিন—সবকিছুই আবর্তিত হয় এই চান্দ্রবর্ষকে কেন্দ্র করে। তাই মুসলমানদের জন্য এই তারিখের হিসাব...
১ দিন আগে
ইসলামে পাঁচ ওয়াক্ত নামাজ হলো মুমিনের জীবনের প্রধান স্তম্ভ। প্রতিটি নামাজের সুনির্দিষ্ট সময় মহান আল্লাহ ও তাঁর রাসুল (সা.) দ্বারা নির্ধারিত। ইরশাদ হয়েছে, ‘নিশ্চয়ই নামাজ মুমিনদের ওপর নির্দিষ্ট সময়ে ফরজ করা হয়েছে।’
১ দিন আগে