
সেনেগালের বিপক্ষে ৩-২ ব্যবধানে জয় এবং শেষ ৩২-এ নরওয়ের জায়গা নিশ্চিত হওয়ার পর কোচ স্টালে সোলবাকেনের একটি উদযাপনের মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ম্যাচ শেষে তিনি গ্যালারিতে উঠে গিয়ে স্ত্রী আননিকেনকে আবেগঘন চুম্বন করেন।
ঘটনা প্রসঙ্গে সোলবাকেন বলেন, ‘আমি জানতাম না তারা কোথায় বসে আছেন, তাই গ্যালারিতে ওঠার একটা উপায় খুঁজতে হয়েছিল।’
ম্যাচে নরওয়ের তারকা ফরোয়ার্ড আরলিং হালান্ড দুই গোল করেন। তবে একটি সহজ সুযোগ হাতছাড়া করায় তাঁকে নিয়ে কিছুটা রসিকতা করেন সোলবাকেন, ‘সে (হালান্ড) একটি পরিষ্কার সুযোগ মিস করেছে। সে আরও গোল করতে পারত।’ হাসিমুখে বলেন সোলবাকেন।
ম্যাচের শেষদিকে সেনেগালের কাছে কঠিন পরীক্ষা দিতে হয়েছে নরওয়েকে। সেই মুহূর্তগুলোকে অত্যন্ত কঠিন ও মানসিকভাবে দুঃস্বপ্নের মতো পার হলেও পরবর্তী পর্বের কথা ভেবে তৃপ্তির ঢেঁকুর তুলছেন সোলবাকেন, ‘গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমরা ইতিমধ্যেই যোগ্যতা অর্জন (নকআউট নিশ্চিত করা) করেছি।’
তবে এসবের পেছনেই রয়েছে সোলবাকেনের জীবনের এক ভয়াবহ অধ্যায়। ২০০১ সালের মার্চে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ক্লিনিক্যালি মৃত অবস্থায় পৌঁছে গিয়েছিলেন। তাঁর হৃদস্পন্দন প্রায় ১২ মিনিট বন্ধ ছিল বলে চিকিৎসকরা জানান।
সেই অভিজ্ঞতার স্মৃতি তুলে ধরে সোলবাকেন বলেন, ‘প্রথমে আমি কিছুই দেখতে পাচ্ছিলাম না, শুধু সম্পূর্ণ অন্ধকার। তারপর হালকা নীল আলো দেখা গেল… একে আমরা বলতে পারি সুড়ঙ্গ। এটা ছিল এক সুন্দর আলো। যখন তারা আমাকে জাগাল, আমি ভাবলাম: ‘ওহ না, আমি কি সেখানে একটু আরও থাকতে পারতাম?’ আমার কোনো ব্যাখ্যা নেই আমি কী দেখেছিলাম।’
ঘটনাস্থলে উপস্থিত চিকিৎসক ফ্রাঙ্ক ওডগার্ড তাকে সিপিআর ও ডিফিব্রিলেটরের মাধ্যমে পুনরায় জীবিত করেন। সেই দুঃসহ স্মৃতির কথা সামনে আনতে গিয়ে সোলবাকেন বলেন, ‘এটা ছিল এক অলৌকিক ঘটনা, কারণ তার হৃদস্পন্দন ১২ মিনিট বন্ধ ছিল।’
সেই সময় মানসিকভাবে ভেঙে পড়েছিল সোলবাকেনের পরিবার। তিনি বলেন, ‘আমার মা আমার অন্ত্যেষ্টিক্রিয়ার প্রস্তুতিও শুরু করেছিলেন। প্রথমে তারা ভাবছিল আমি বেঁচে থাকব কি না, পরে ভাবছিল আমি মস্তিষ্কে ক্ষতিগ্রস্ত হব কি না।’
ওই ভয়াবহ ঘটনার পর থেকেই বদলে গেছে সোলবাকেনের জীবনবোধ, ‘এই ঘটনা আমাকে জীবনকে নতুনভাবে দেখতে শিখিয়েছে। এখন আমি বুঝি কী আসলেই গুরুত্বপূর্ণ। আমি আর তুচ্ছ বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তা করি না।’

দুই গোলে পিছিয়ে পড়ে ম্যাচের ২৯ মিনিটে গানিভের এক শটে উজবেকিস্তান ব্যবধান কমালেও শেষ পর্যন্ত স্বস্তি মেলেনি তাদের। ভিএআর প্রযুক্তির সাহায্যে কানসেলোর ওপর ফাউলের কারণে গোলটি বাতিল করেন রেফারি। সেই ধাক্কা সামলে ওঠার আগেই ৩৯ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করেন পর্তুগিজ অধিনায়ক। ডি-বক্সে চমৎকার
২০ মিনিট আগে
প্রথম ম্যাচে ডিআর কঙ্গোর সঙ্গে ড্র করে চাপের মুখে থাকা পর্তুগাল এদিন শুরু থেকেই ছিল আক্রমণাত্মক। ম্যাচের চতুর্থ মিনিটেই ব্রুনো ফার্নান্দেস ও জোয়াও কানসেলোর দারুণ কম্বিনেশন উজবেক রক্ষণভাগকে কাঁপিয়ে দেয়। এর তিন মিনিট পরেই আসে কাঙ্ক্ষিত সেই গোল, যা উদযাপনে রোনালদো সরাসরি ছুটে যান সাইডবেঞ্চে থাকা সতীর্থ
১ ঘণ্টা আগে
অসুস্থ হয়ে সম্প্রতি হাসপাতালে ভর্তি হয়েছিলেন লিওনেল মেসির বাবা হোর্হে মেসি। স্বস্তির খবর হলো, হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে বাড়ি ফিরেছেন তিনি। আর্জেন্টিনার সাংবাদিক ও উপস্থাপক অ্যাঞ্জেল দে ব্রিটো বিষয়টি নিশ্চিত করেছেন।
২ ঘণ্টা আগে
বিশ্বকাপে ‘জে’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ২-০ গোলের জয়ের নায়ক লিওনেল মেসি। ডালাসে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের হয়ে দুটি গোলই করেন এই মহাতারকা। ম্যাচের দ্বিতীয় গোলের পর তাঁর উদযাপনের সঙ্গে জড়িয়ে গেছে আর্জেন্টিনার এই সাংবাদিকের নাম।
২ ঘণ্টা আগে