প্রায় তিন মাস ধরে নিখোঁজ বাগেরহাটের মোংলার জয়মনি এলাকার বাসিন্দা মিরাজ শেখকে হাজির করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী ১৫ দিনের মধ্যে তাঁকে হাজির করতে বলা হয়েছে।
মিরাজের বাবার করা রিটের পরিপ্রেক্ষিতে আজ রোববার বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।
এর আগে গত ২২ জুন মিরাজের বাবা রিটটি করেন। আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মুজাহিদুল ইসলাম শাহীন। তিনি আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।
মুজাহিদুল ইসলাম শাহিন বলেন, গত ১০ এপ্রিল সন্ধ্যায় চায়ের দোকান থেকে কোস্ট গার্ডের দুইজন সাদা পোশাকের সদস্য মিরাজকে তুলে নিয়ে যান। অভিযোগ রয়েছে, তাঁকে হারবাড়িয়া কোস্ট গার্ড স্টেশনে নিয়ে যাওয়া হয়। ওই ঘটনার পর পরিবার স্থানীয় থানায় যোগাযোগ করে এবং ২৩ এপ্রিল সাধারণ ডায়েরি (জিডি) করে। কোস্ট গার্ডের একজন সদস্য স্বীকার করেছেন যে, মিরাজ তাঁদের হেফাজতে আছেন এবং ২-৩ দিনের মধ্যে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হবে। কিন্তু পরবর্তীতে কোস্ট গার্ডের পক্ষ থেকে আটকের বিষয়টি অস্বীকার করা হয়।

বাগেরহাটের ফকিরহাটে ভৈরব নদ পুনঃখননে ব্যয় হয়েছিল ২৩ কোটি টাকা। লক্ষ্য ছিল নাব্যতা ফিরিয়ে এনে আশপাশের এলাকার জলাবদ্ধতা কমানো এবং নৌপথ সচল করা। কিন্তু খননের ছয় মাসের মধ্যেই নদ আবার পলি জমে ভরাট হয়ে যায়। বন্ধ হয়ে যায় নৌযান চলাচল।
৩ ঘণ্টা আগে
কোলে দুই বছরের কন্যাশিশু। পরনে মলিন পোশাক। মাথার ওপর ছাদ বলতে চুয়াডাঙ্গা শহরের একটি সড়কের পাশের পরিত্যক্ত পানির ট্যাংকের একটুখানি ছাউনি। রোদ-বৃষ্টি কিংবা কনকনে শীত—সব আবহাওয়াতেই মা-মেয়ের ঠিকানা এই একচিলতে ফুটপাত।
৪ ঘণ্টা আগে
পঞ্চগড়ে ১১টি সরকারি প্রাথমিক স্কুলের ওয়াশ ব্লক নির্মাণের মেয়াদ শেষ হলেও সাতটির কাজ এখনো শুরু হয়নি। এমনকি ওই সব স্কুলের প্রধান শিক্ষকেরা জানেন না এমন প্রকল্পের অনুমোদন হয়েছে। তাঁদের দাবি, বিদ্যালয়ের নামে দরপত্র হলেও এ বিষয়ে কোনো তথ্য দেওয়া হয়নি। তাঁরা সম্পূর্ণ অন্ধকারে ছিলেন।
৪ ঘণ্টা আগে
১৫০ বাংলো ও ৭০০ দ্বিকক্ষবিশিষ্ট কোয়ার্টারে সুপেয় পানি সরবরাহের জন্য নীলফামারীর সৈয়দপুর শহরে উচ্চক্ষমতাসম্পন্ন ৮টি গভীর নলকূপ এবং ৫০ হাজার লিটার ধারণক্ষমতাসম্পন্ন ৮টি ওভারহেড পানির ট্যাংক স্থাপন করা হয়েছিল। ৪০ বছর আগে এই ব্যবস্থা অচল হয়ে পড়ে।
৪ ঘণ্টা আগে