
রাজধানীর মিরপুর ও উত্তরখান এলাকায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের তিনজনসহ ছয়জন দগ্ধ হয়েছেন। তাঁদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
আজ শনিবার সকাল ৬টার দিকে উত্তরখানের বাসায় ও ভোর ৪টার দিকে মিরপুর ১০ নম্বর গোলচত্বর এলাকায় ঘটনা দুটি ঘটে। মিরপুরের দগ্ধ ব্যক্তিরা হলেন মিরাজ (২৬), সুজন (২৪) ও বিপ্লব (২৪)। এ ছাড়া উত্তরখানের ঘটনায় আলী হোসেন (৫০), তাঁর স্ত্রী হাসনা হেনা (৪০) ও তাঁদের মেয়ে আঁখি আক্তার (৩০)।
দগ্ধ আলী হোসেনের ছেলে মো. তুষার জানান, তাঁদের বাসা উত্তরখান কাচকুরা সাইনবোর্ড এলাকায়। ভোরে রান্নাঘরের সিলিন্ডার লিকেজ থেকে আগুন লাগে। এতে তাঁর মা-বাবা ও বোন দগ্ধ হন। এরপর তাঁদের বার্ন ইনস্টিটিউটে আনা হয়।
এদিকে মিরপুর এলাকায় দগ্ধ মিরাজের স্ত্রী খাদিজা আক্তার জানান, তাঁদের বাসা মিরপুরের পাইকপাড়া এলাকায়। তাঁর স্বামী মিরাজ পেশায় একজন শ্রমিক। আজ ভোরে মিরপুর ১০ নম্বর গোলচত্বর এলাকায় ভেকু দিয়ে রাস্তা খননের কাজ চলছিল। এ সময় কেউ একজন সিগারেট ধরাতেই গ্যাস বিস্ফোরণে তাঁরা তিনজন দগ্ধ হন। এরপর আশপাশের লোকজন তাঁদের বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসে।
এদিকে বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান বলেন, মিরপুর ও উত্তরখান থেকে ছয়জন দগ্ধ হয়ে এসেছেন। তাঁদের মধ্যে একই পরিবারের তিনজন। উত্তরখানের আলী হোসেনের শরীরের ১০০ শতাংশ, হাসনা হেনার ৬০ এবং আঁখির ১৫ শতাংশ দগ্ধ হয়েছে। এ ছাড়া মিরপুর থেকে আসা মিরাজের শরীরের ১৫ শতাংশ, সুজনের ২২ ও বিপ্লবের ১০ শতাংশ দগ্ধ হয়েছে।

বগুড়ার সোনাতলা উপজেলায় বাঙ্গালী নদী থেকে শ্রী তীর্থ সাহা (১৭) নামের এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার (৬ জুন) সকালে উপজেলার আড়িয়াঘাট ব্রিজের নিচ থেকে তার লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
৬ মিনিট আগে
ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। এর ফলে যমুনা সেতু দিয়ে গত ২৪ ঘণ্টায় ৪০ হাজার ৫৮০টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৩ কোটি ১৪ লাখ ২৭ হাজার ২৫০ টাকা।
১৯ মিনিট আগে
নেত্রকোনা সদরের বাইপাস সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় আলবার খান সামি (২৪) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে জেলা সদরের বাইপাস সড়কে এই দুর্ঘটনা ঘটে।
২১ মিনিট আগে
মিয়ানমারের চলমান অভ্যন্তরীণ সংঘাতের প্রেক্ষাপটে বান্দরবানের থানচি সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করা খুমি সম্প্রদায়ের ৪৭ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
৪০ মিনিট আগে