উত্তরখান

মিরপুর-উত্তরখানে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের ৩ জনসহ দগ্ধ ৬
বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান জানান, মিরপুর ও উত্তরখান থেকে ছয়জন দগ্ধ হয়ে এসেছেন। তাঁদের মধ্যে একই পরিবারের তিনজন। উত্তরখানের আলী হোসেনের শরীরের ১০০ শতাংশ, হাসনা হেনার ৬০ এবং আঁখির ১৫ শতাংশ দগ্ধ হয়েছে।

নিখোঁজের দুই দিন পর বালুর মাঠে মিলল মধ্যবয়সীর গলাকাটা লাশ
রাজধানীর উত্তরখানে নিখোঁজের দুই দিন পর এক মধ্যবয়সী ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উত্তরখান মুন্ডা লালবাগের ইউকে গার্ডেন বালুর মাঠে আজ শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে মরদেহটি দেখতে পায় স্থানীয় লোকজন। পরে দুপুর সাড়ে ১২টার দিকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

উত্তরখানে অবৈধ গ্যাস-সংযোগ তিন ওয়াশিং ফ্যাক্টরির, দুজনকে কারাদণ্ড
রাজধানীর উত্তরখানে বারবার ওয়াশিং ফ্যাক্টরির অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করা হলেও আবার অবৈধ সংযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওয়াশিং ফ্যাক্টরির ম্যানেজার মো. নয়ন মিয়া (৩৫) ও মো. কামাল হোসেন (৪২) নামের দুজনকে সাত দিন করে কারাদণ্ড ও এক ওয়াশিং ফ্যাক্টরির জমির মালিকের বিরুদ্ধে নিয়মিত মামলার নির্দেশ...

রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
রাজধানীর উত্তরখানে ঝুঁকিপূর্ণভাবে ভবন নির্মাণকাজের সময় ১০ তলা থেকে পড়ে ফয়সাল আহমেদ শামীম (৩০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শনিবার (৩১ জানুয়ারি) দুপুর ১২টা ২০ মিনিটের দিকে উত্তরখানের চানপাড়া মেডিকেল রোডের বন্ধন সোসাইটিতে এ ঘটনা ঘটে।












