
ইউরোপের মাটিতে খেলতে নামা, প্রতিপক্ষ ইউরোপীয় দল। গ্যালারিভর্তি প্রবাসী বাংলাদেশিদের গগনবিদারী উল্লাস আর নতুন কোচ টমাস ডুলির ছকে আক্রমণাত্মক ফুটবল—সব মিলিয়ে সান মারিনোর সেরাফাল্লে স্টেডিয়ামে রচিত হলো বাংলাদেশের ফুটবলের নতুন এক ইতিহাস। আর সেই ইতিহাসের মহানায়ক তপু বর্মণ। তাঁর জোড়া গোলেই স্বাগতিক সান মারিনোকে ২-১ ব্যবধানে হারিয়ে ইউরোপের মাটিতে প্রথম জয়ের রূপকথার জন্ম দিল বাংলাদেশ। নতুন কোচের অধীনে শুরুটাও হলে জয় দিয়ে।
র্যাঙ্কিংয়ের সবচেয়ে তলানির দল সান মারিনো (২১১)। তাদের চেয়ে ৩০ ধাপ এগিয়ে ছিল বাংলাদেশ (১৮১)। তবে ইউরোপের দল বলে কথা। এমন ঐতিহাসিক ম্যাচে শুক্রবার ডুলি তাঁর ৪-৩-৩ ছকে শুরুর একাদশ সাজিয়ে চমক দেখিয়েছিলেন। শমিত সোমকে বাইরে রেখে মাঝমাঠের নিয়ন্ত্রণ তুলে দেন সাবেক কোচ হাভিয়ের কাবরেরার আমলে ব্রাত্য থাকা অধিনায়ক জামাল ভূঁইয়ার হাতে। জামালের দুই পাশে দারুণ বোঝাপড়া গড়ে তোলেন হামজা চৌধুরী ও সোহেল রানা সিনিয়র। রক্ষণে তপু বর্মণ, তারিক কাজী, ইসা ফয়সাল ও সাদ উদ্দিন এবং আক্রমণভাগে শেখ মোরসালিনকে কেন্দ্রে রেখে দুই উইংয়ে ছিলেন ফয়সাল আহমেদ ফাহিম এবং প্রায় দুই বছর পর জাতীয় দলে ফেরা রফিকুল ইসলাম।
খেলা স্বাগতিকদের মাঠে হলেও গ্যালারি ছিল প্রবাসী বাংলাদেশিদের দখলে। সেই সমর্থনের জোয়ারে ভেসে শুরু থেকে আক্রমণাত্মক হয়ে ওঠে বাংলাদেশ। ১৯ মিনিটেই আসে প্রথম ঐতিহাসিক মুহূর্ত। তরুণ প্লে-মেকার শেখ মোরসালিনের দুর্দান্ত এক ক্রসে থেকে নিখুঁত হেডে সান মারিনোর জাল কাঁপান তপু বর্মণ। তবে এই আনন্দ স্থায়ী হয় মাত্র ১২ মিনিট। ৩১ মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে ফিলিপ্পো বেরার্দির রক্ষণচেরা পাসে বল পেয়ে স্বাগতিকদের সমতায় ফেরান ফরোয়ার্ড নিকোলাস জাকোপেত্তি। সমতায় ফেরার পর ম্যাচটি বেশ শারীরিক রূপ নেয়, যার জেরে ৩৩ মিনিটে প্রতিপক্ষকে কড়া ফাউল করে হলুদ কার্ড দেখেন রফিকুল ইসলাম।
১-১ সমতায় বিরতি থেকে ফেরার পর দ্বিতীয়ার্ধেও মাঠে তীব্র প্রতিদ্বন্দ্বিতা চলতে থাকে। ৫৩ মিনিটে বাংলাদেশের আক্রমণের ধার আবারও ফুটে ওঠে। কিন্তু দুর্ভাগ্যবশত ফাহিমের নেওয়া জোরালো শটটি গোলপোস্টে প্রতিহত হয়। এরপর ৫৬ থেকে ৬২ মিনিট পর্যন্ত বাংলাদেশের রক্ষণে রীতিমতো ঝড় তোলে সান মারিনো। তবে ৬১ মিনিটে লরেঞ্জো কাপিক্কিওনির একটি বিপজ্জনক শট দুর্দান্ত দক্ষতায় রুখে দিয়ে দলকে বিপন্মুক্ত করেন গোলরক্ষক মিতুল মারমা।
মাঠের নিয়ন্ত্রণ নিজেদের পায়ে ফেরাতে ৬৪ মিনিটে ফাহিমের বদলি হিসেবে ফাহামিদুল ইসলাম ও রফিকুল ইসলামের জায়গায় ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষকে মাঠে নামান কোচ ডুলি। ম্যাচ যখন ড্রয়ের দিকে এগোচ্ছিল, ঠিক তখনই আসে সেই রোমাঞ্চকর ক্লাইম্যাক্স। ৮৫ মিনিটে সাদ উদ্দিনকে ফাউল করে বসেন কাপিক্কিওনি। ৮৬ মিনিটে হামজা চৌধুরীর নেওয়া সেই ফ্রি-কিক থেকে ডি-বক্সে জটলার সৃষ্টি হয়। বদলি নামা বিশ্বনাথ ঘোষের শটে কপাল ছুঁয়ে দিয়ে আবারও বল জালে পাঠান তপু। বাংলাদেশের জার্সিতে এটি তাঁর অষ্টম গোল।
ম্যাচের একদম শেষ মুহূর্তে তপুর এই জয়সূচক গোলের পর সেরাফাল্লে স্টেডিয়ামে উপস্থিত হাজারো বাংলাদেশি সমর্থকের উল্লাস যেন আকাশ ছুঁয়ে যায়। স্বাগতিকদের মুহুর্মুহু চাপ আর ইউরোপীয় কন্ডিশন—সব বাধা জয় করে তপুর বীরত্বে ইউরোপের মাটিতে লাল-সবুজের পতাকা ওড়াল বাংলাদেশ।

ইউরোপের মাটিতে ইউরোপীয় কোনো দলের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচ—ইতিহাসের পাতায় জায়গা করে নেওয়া এই লড়াইয়ে প্রথমার্ধ শেষে স্বাগতিক সান মারিনোর সঙ্গে ১-১ সমতায় বিরতিতে গেছে লাল-সবুজের প্রতিনিধিরা। সেরাফাল্লে স্টেডিয়ামে শুক্রবার রাতে শুরু হওয়া এই ম্যাচে বাংলাদেশের হয়ে ঐতিহাসিক গোলটি করেছেন অভিজ্ঞ ডিফেন্
৩ ঘণ্টা আগে
বার্সেলোনার লা লিগা শিরোপা ধরে রাখার মিশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন লামিনে ইয়ামাল। দুর্দান্ত একটি মৌসুম কাটানোর পুরস্কার পেলেন এই তরুণ উইঙ্গার। লা লিগার ২০২৫-২৬ মৌসুমের বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন সময়ের আলোচিত ফুটবলার।
৪ ঘণ্টা আগে
মাঝমাঠে জামালের একপাশে থাকবেন সোহেল রানা সিনিয়র ও আরেক পাশে হামজা চৌধুরী। রক্ষণের দায়িত্বে তপু, তারিক কাজী, ইসা ও সাদ উদ্দিন । শেখ মোরসালিনকে মাঝখানে রেখে দু্ই উইংয়ে থাকছেন রফিকুল ও ফয়সাল আহমেদ ফাহিম।
৪ ঘণ্টা আগে
বিশ্বকাপে অংশ নেওয়া কিংবা বাছাইপর্বে খেলা ফুটবলারদের ক্লাবগুলোর জন্য আর্থিক প্রণোদনা বাড়িয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। আজ এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, এবারের বিশ্বকাপ উপলক্ষে ক্লাব বেনিফিটস প্রোগ্রামের তহবিল বাড়িয়ে ৩৫৫ মিলিয়ন ডলার করা হয়েছে, যা ২০২২ কাতার বিশ্বকাপের তুলনায় ৭০ শতাংশ বেশ
৪ ঘণ্টা আগে