
মিয়ানমারের চলমান অভ্যন্তরীণ সংঘাতের প্রেক্ষাপটে বান্দরবানের থানচি সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করা খুমি সম্প্রদায়ের ৪৭ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সীমান্ত সূত্রে জানা গেছে, মিয়ানমারের চিন রাজ্যের পালেতওয়া এলাকার কয়েকটি গ্রাম থেকে আসা এসব ব্যক্তি বৃহস্পতিবার গভীর রাতে বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত অতিক্রম করেন। শুক্রবার বিকেলে তাঁরা থানচি উপজেলার দুর্গম রেমাক্রী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের হৈকো খুমি পাড়ায় আশ্রয় নেন।
খবর পেয়ে বলিপাড়া জোনের অধীন ৩৮ বিজিবি ব্যাটালিয়নের ছোট মধু বিওপির হাবিলদার মিজানুর রহমানের নেতৃত্বে একটি দল অভিযান চালায়। অভিযানে হৈকো খুমি পাড়া এলাকা থেকে তাঁদের নিরাপত্তা হেফাজতে নেওয়া হয়।
আটক ব্যক্তিদের মধ্যে নারী, পুরুষ ও শিশু রয়েছে বলে জানা গেছে। বিজিবি সদস্যরা তাঁদের থানচি উপজেলার একটি পাহাড়ি এলাকা থেকে উদ্ধার করে হেফাজতে নেয়।
স্থানীয় সূত্রের দাবি, সম্প্রতি মিয়ানমারের সীমান্তবর্তী অঞ্চলে সশস্ত্র সংঘাত বৃদ্ধি পাওয়ায় খুমি জনগোষ্ঠীর অনেক পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে। এই পরিস্থিতিতে কিছু পরিবার সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে আশ্রয়ের চেষ্টা করেছে।
বিজিবি সূত্র জানিয়েছে, আটক ব্যক্তিদের পরিচয় ও পরিস্থিতি যাচাই-বাছাই করা হচ্ছে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে আন্তর্জাতিক সীমান্ত নীতিমালা অনুসরণ করে তাঁদের নিজ দেশে ফেরত পাঠানোর উদ্যোগ নেওয়া হবে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, থানচি উপজেলার বড় মদক সীমান্তের ৬৮ থেকে ৭২ নম্বর সীমান্ত পিলারসংলগ্ন এলাকা অত্যন্ত দুর্গম। পাহাড় ও ঘন জঙ্গলে ঘেরা হওয়ায় এসব অঞ্চলে সার্বক্ষণিক নজরদারি বজায় রাখা কঠিন। ফলে অনুপ্রবেশ প্রতিরোধে সীমান্তরক্ষীরা বাড়তি সতর্কতা অবলম্বন করছেন।
এদিকে মিয়ানমারের অভ্যন্তরে চলমান অস্থিরতার কারণে সীমান্তবর্তী এলাকাগুলোয় নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। পরিস্থিতির আরও অবনতি হলে সীমান্তের দিকে মানুষের চাপ বাড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।

কাঁধের টিউমার অপসারণ করাতে গিয়ে ‘ভুল অস্ত্রোপচারে’ মারা গেছেন কৃষক ওসমান গণি (৫৫)। একই চিকিৎসকের ভুল অস্ত্রোপচারের শিকার হয়ে পঙ্গু হওয়ার পথে আরও তিনজন নারী-পুরুষ।
৫ ঘণ্টা আগে
তিস্তার পানি কমছে, কিন্তু কমছে না নদীপাড়ের মানুষের উদ্বেগ-উৎকণ্ঠা। বরং পানি নামার সঙ্গে সঙ্গে রংপুরের গঙ্গাচড়া উপজেলায় নদীর দুই তীরে শুরু হয়েছে ভয়াবহ ভাঙন। স্থানীয়দের দাবি, জিও ব্যাগ ফেলে সাময়িকভাবে ভাঙন ঠেকানো গেলেও স্থায়ী সমাধান মিলবে না। তিস্তা খনন ছাড়া এই সংকটের কোনো বিকল্প নেই।
৫ ঘণ্টা আগে
পার্বত্য অঞ্চলের দরিদ্র মানুষের ভাগ্যবদল, আমিষের চাহিদা পূরণ এবং ক্ষুদ্র খামারিদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রাণিসম্পদ অধিদপ্তরের তিন বছর মেয়াদি প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে। সেই সঙ্গে পাহাড়ি জনপদের ভূপ্রকৃতি ও প্রথাগত প্রাণী পালনের রীতি উপেক্ষা করে অবাস্তব পরিকল্পনার কারণে প্রকল্পের উদ্দেশ্যও...
৫ ঘণ্টা আগে
বঙ্গোপসাগরে ভাসমান এলএনজি টার্মিনালের (এফএসআরইউ) যান্ত্রিক ত্রুটি মেরামত না হওয়ায় দেশজুড়ে তীব্র গ্যাস-সংকটের সুরাহা হয়নি। মেরামতকাজ শুরু হলেও টার্মিনালটি কবে চালু হবে, তা নিশ্চিত করে জানাতে পারেনি পেট্রোবাংলা বা জ্বালানি মন্ত্রণালয়। ফলে গ্যাসের এই তীব্র সংকট শিগগির কাটছে না।
৬ ঘণ্টা আগে