রাজধানীর মোহাম্মদপুর এলাকার ঢাকা উদ্যান শপিং কমপ্লেক্সের নিচ তলায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে দুজন প্রাণ হারিয়েছেন। নিহতরা হলেন— দারোয়ান আমির হোসেন(৫৫) ও ইলেকট্রিশিয়ান দেলোয়ার হোসেন (৫০)।
আজ বৃহস্পতিবার রাত ১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) রকিবুজ্জামান তালুকদার। তিনি জানান, সন্ধ্যা ৭টার দিকে মোহাম্মদপুরের ঢাকা উদ্যান শপিং কমপ্লেক্সের নিচে দেলোয়ার হোসেন ইলেকট্রিকের কাজ করছিলেন এবং তাকে সাহায্য করছিলেন আমির হোসেন নামে ওই ভবনের দারোয়ান। পরে ওয়ারিংয়ের কাজের সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজন অচেতন হয়ে আন্ডারগ্রাউন্ডে পড়ে থাকেন। রাজমিস্ত্রি আন্ডারগ্রাউন্ডে গিয়ে দুজনকে দেখতে পান। পরে থানা-পুলিশকে খবর দিলে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
রকিবুজ্জামান তালুকদার আরও জানান, রাত ৮টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। সেখান থেকে দুজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নিহত দেলোয়ার হোসেনের বাড়ি বরিশাল জেলার গৌরনদী থানার হাসনাবাদ এলাকার। তিনি সেখানকার মৃত আব্দুল বেপারীর ছেলে । অপরদিকে আমির হোসেনের বাড়ি বগুড়া জেলার শিবগঞ্জ থানার। তিনি মৃত মো. আলীর ছেলে।

চট্টগ্রাম নগরীতে দায়িত্বরত অবস্থায় হৃদ্রোগে আক্রান্ত হয়ে ইয়াছিন করিম নামে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। বুধবার (৮ জুলাই) বেলা দেড়টায় তিনি অসুস্থ হয়ে পড়লে সহকর্মীরা দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মারা যাওয়া পুলিশ সদস্য...
৩৫ মিনিট আগে
অল্প বৃষ্টিতে চট্টগ্রাম তলিয়ে যায়, এটি এ শহরের জন্য নতুন কোনো খবর নয়। কিন্তু এবার এক দিনের বৃষ্টিপাতে ৪৩ বছরের রেকর্ড ব্রেক করেছে। এ বছর এক দিনের বৃষ্টিতে ৪১২ দশমিক ৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। ফলে চট্টগ্রাম নগরীর নিম্নাঞ্চল পানির নিচে তলিয়ে গেছে।
১ ঘণ্টা আগে
স্থানীয় কৃষকদের অভিযোগ, কয়েক বছর আগেও এ আগাছার উপস্থিতি তেমন ছিল না। এখন কৃষিজমির চারপাশে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ায় ফসলের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হচ্ছে। অনেক সময় গবাদিপশুর খাদ্যের সঙ্গে মিশে গিয়ে তাদের স্বাস্থ্যঝুঁকিও বাড়াচ্ছে। মাঠে কাজ করতে গিয়ে অনেক কৃষক চুলকানি ও ত্বকের বিভিন্ন সমস্যায় ভুগছেন।
১ ঘণ্টা আগে
পাবনার চাটমোহরে নাছের আলী (৪২) নামে এক অটোরিকশাচালককে গলা কেটে হত্যা করেছে c। বুধবার (৮ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ছাইকোলা ইউনিয়নের বোয়াইলমারী কবরস্থানের পাশের সড়কে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে