
রাজধানীর কদমতলীতে ব্যবসায়ী হাসানকে গুলি করে হত্যাচেষ্টার মামলার প্রধান আসামি সাজেদুর রহমান মহিন ওরফে শুটার মহিনকে (৪২) গ্রেপ্তার করেছে র্যাব-১০।
গতকাল বুধবার (১ জুলাই) রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানার কোন্ডা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১০-এর অধিনায়কের পক্ষে এক বিজ্ঞপ্তিতে সহকারী পরিচালক (মিডিয়া) তপন সরকার জানান, গত ৬ মে বিকেল আনুমানিক ৫টা ১০ মিনিটে ঢাকা মহানগরের কদমতলী থানার ৫৯ নম্বর ওয়ার্ডের রেললাইনসংলগ্ন কাঁচা সড়কে এ ঘটনা ঘটে। এজাহারভুক্ত প্রধান আসামি সাজেদুর রহমান মহিন ওরফে শুটার মহিনসহ অন্য আসামিরা আগ্নেয়াস্ত্র ও দেশীয় ধারালো অস্ত্র নিয়ে ব্যবসায়ী হাসানের পথ রোধ করেন। এ সময় তাঁরা তাঁর মাথায় পিস্তল ঠেকিয়ে মারধর করেন এবং নগদ ১৯ লাখ টাকা ও ব্যবহৃত মোবাইল ফোন ছিনিয়ে নেন। একই সঙ্গে ভুক্তভোগীর ব্যবহৃত প্রাইভেট কারও ভাঙচুর করা হয়।
ঘটনার পর ভুক্তভোগী হাসান কদমতলী থানায় হত্যাচেষ্টা মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে র্যাব-১০ আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি জোরদার করে।
র্যাব আরও জানায়, গ্রেপ্তার মহিন হত্যা মামলাসহ বিভিন্ন অপরাধে প্রায় ছয়টি মামলার এজাহারভুক্ত আসামি। তাঁকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য মামলার তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।

বরিশালের মুলাদীতে পুলিশের কাছ থেকে হাতকড়াসহ আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে মুলাদী থানার উপপরিদর্শক মনির হোসেন বাদী হয়ে ১৭ জনকে আসামি করে মামলা করেন।
৩০ মিনিট আগে
ভোলার বোরহানউদ্দিন উপজেলায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য খোলা বাজারে অবৈধভাবে বিক্রি ও মজুত রাখার অভিযোগে এক মুদিদোকানিকে আটক করা হয়েছে। এ সময় ১৩ বস্তা মসুর ডাল জব্দ করা হয়। আজ বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে বোরহানউদ্দিন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব বাজারে ব্রিজসংলগ্ন এলাকায় অভিযান...
৩০ মিনিট আগে
রাজধানীর আদাবরে ফুটবল বিশ্বকাপে ব্রাজিলের জয় উদ্যাপনকে কেন্দ্র করে শুরু হওয়া বিরোধের জেরে ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক মো. আবুল হোসেন বাদশা হত্যা মামলায় সন্দেহভাজন তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের নাম—শোয়েব, আরমান ও নয়ন। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারেও অভিযান চলছে বলে জানিয়েছে প
৩২ মিনিট আগে
রাজধানীতে পৃথক স্থানে বিদ্যুতায়িত হয়ে দুই কর্মচারীর মৃত্যু হয়েছে। রাজধানীর চকবাজারে গতকাল বুধবার রাতে ও ভাটারা এলাকায় আজ বৃহস্পতিবার বিকেলে এসব দুর্ঘটনা ঘটে।
৩৩ মিনিট আগে