
ময়মনসিংহ নগরীর কাচিঝুলী এলাকায় এইচএসসি পরীক্ষা শুরু হওয়ার চার ঘণ্টা আগে একটি বহুতল ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে তিশা সরকার (১৮) নামের এক কলেজছাত্রী আত্মহত্যা করেছেন। আজ বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ৬টার দিকে নগরীর কাচিঝুলী মসজিদ রোড এলাকার ‘নাসা টাওয়ার’ নামক ভবনে এই ঘটনা ঘটে।
নিহত তিশা সরকার ময়মনসিংহ নগরীর মিন্টু কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। তিনি ময়মনসিংহ জেলার তারাকান্দা মধ্যবাজার এলাকার উত্তম সরকার ও মনি সরকারের মেয়ে। দুই বছর ধরে তিনি কাচিঝুলী মসজিদ রোডে নাসা টাওয়ার ভবনের একটি ছাত্রী মেসে থেকে পড়াশোনা করছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল ১০টা থেকে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। কিন্তু পরীক্ষা শুরুর চার ঘণ্টা আগে সকাল ৬টার দিকে তিশা ওই ছয়তলা ভবনের ছাদে উঠে নিচে লাফিয়ে পড়েন। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সকালের দিকে মেসের অন্য সদস্যরা ঘুমিয়ে থাকায় ঘটনার মুহূর্তে ঠিক কী ঘটেছিল, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে তাঁরা কিছুই জানাতে পারেননি।
খবর পেয়ে কোতোয়ালি মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজের মর্গে প্রেরণ করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) আশরাফুল করিম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মেয়েটি বহুতল ভবনের ছয়তলার ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছেন। পরীক্ষা-সংক্রান্ত কোনো মানসিক চাপ নাকি অন্য কোনো কারণে এই ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

বিপুল পরিমাণ সোনা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন কাস্টমসের অতিরিক্ত কমিশনার কামরুল হাসান। তিনি বলেন, দুবাই থেকে আসা বিমানের কার্গোহোল থেকে ১৬০টি সোনার বার জব্দ করা হয়েছে। সোনার চালানটির প্রকৃত বাহক বা এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
৫ মিনিট আগে
নওগাঁর নিয়ামতপুরে সড়কের পাশ থেকে আক্তারুজ্জামান (৫৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শরীরে আঘাতের চিহ্ন থাকায় বিষয়টি নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। আজ বৃহস্পতিবার (২ জুলাই) সকালে উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের তেনাপীর-বটতলী সড়কের আইসাতলা এলাকায় স্থানীয় বাসিন্দারা রাস্তার পাশে মরদেহ...
২৭ মিনিট আগে
রাজধানীর কদমতলীতে লোহার ব্যবসায়ী হাসানকে গুলি করে হত্যাচেষ্টার মামলার প্রধান আসামি সাজেদুর রহমান মহিন ওরফে ‘স্যুটার মহিন’কে (৪২) গ্রেপ্তার করেছে র্যাব-১০। আজ বৃহস্পতিবার র্যাব-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তপন সরকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
৩৪ মিনিট আগে
বগুড়ার নন্দীগ্রামে শারীরিক প্রতিবন্ধী শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসা সুপার দুলাভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার বাকী বিল্লাহ (৫২) নন্দীগ্রাম উপজেলার গছাইল দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট। গতকাল বুধবার রাতে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা...
১ ঘণ্টা আগে