
ভোলার বোরহানউদ্দিন উপজেলায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য খোলা বাজারে অবৈধভাবে বিক্রি ও মজুত রাখার অভিযোগে এক মুদিদোকানিকে আটক করা হয়েছে। এ সময় ১৩ বস্তা মসুর ডাল জব্দ করা হয়।
আজ বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে বোরহানউদ্দিন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব বাজারে ব্রিজসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে মুদিদোকানি জসিমের দোকান থেকে ১৩ বস্তা মসুর ডাল জব্দ করা হয়। এ সময় জসিমকে আটক করা হয়।
আটক মুদিদোকানি জসিম সাংবাদিকদের জানান, কাচিয়া চৌমুহনী বাজারের টিসিবি ডিলার জুয়েলের কাছ থেকে তিনি ১৩ বস্তা মসুর ডাল কিনে এনেছেন।
বোরহানউদ্দিন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রণজিৎ চন্দ্র দাস এই অভিযান পরিচালনা করেন।
সহকারী কমিশনার (ভূমি) রণজিৎ চন্দ্র দাস আজকের পত্রিকাকে বলেন, আজ বিকেল ৪টার দিকে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব বাজারে ব্রিজসংলগ্ন এলাকায় একটি মুদিদোকানে অভিযান চালানো হয়। এ সময় টিসিবির পণ্য অবৈধভাবে খোলা বাজারে বিক্রির অভিযোগে টিসিবির ১৩ বস্তা মসুর ডাল জব্দ করা হয়েছে এবং মুদিদোকানি জসিমকে আটক করা হয়েছে।
সহকারী কমিশনার আরও বলেন, ‘টিসিবির ডিলারের সন্ধান চলছে। ডিলার এলে আমরা পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেব।’

প্রচলিত ধারণাকে পাল্টে দিয়ে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে দিন দিন বাড়ছে অসময়ে তরমুজ চাষ। আবহাওয়া অনুকূলে থাকায় এবার ফলনও হয়েছে ভালো। ভালো দাম পাওয়ায় খুশি চাষিরাও। লাভজনক এই ফসল আবাদ করতে কৃষকদের উৎসাহিত করছেন কৃষি বিভাগ।
৩ মিনিট আগে
ছয় বছরের বেশি সময় সৌদি আরবে কাটিয়ে দেশে ফেরার কয়েক ঘণ্টার মধ্যেই ছিনতাইয়ের শিকার হয়েছেন প্রবাসী ওমার ফারুক। পুলিশ পরিচয়ে তাঁর গাড়ি থামিয়ে তল্লাশির নামে ৪ হাজার ৭০০ সৌদি রিয়াল ও প্রায় ৮৮ গ্রাম স্বর্ণালংকার নিয়ে গেছে চার-পাঁচজনের একটি দল...
৮ মিনিট আগে
বরিশালের মুলাদীতে আড়িয়াল খাঁ নদে নিখোঁজ আব্দুর রহমান (৬) নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার বিকেল ৫টার দিকে নদীর নাজিরপুর সৌহার্দ্য সেতু এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। গতকাল শুক্রবার দুপুরে নদীতে গোসলে নেমে সে নিখোঁজ হয়েছিল।
১৪ মিনিট আগে
খেলার মাঠজুড়ে সারি সারি কলাগাছ। প্রধান ফটকে বাঁশের বেড়া। শিক্ষকদের কার্যালয়ের দরজায় ঝুলছে দুটি তালা। আজ শনিবার সাপ্তাহিক ছুটির দিনে রাজশাহীর পুঠিয়ার ভালুকগাছি মুক্তিযোদ্ধা বিদ্যালয়ের চিত্র ছিল এমনই। বিদ্যালয় কর্তৃপক্ষের অভিযোগ, জমি দখলের চেষ্টা হিসেবে এসব করেছেন প্রতিষ্ঠানটির দাতা সদস্য আজাদ আলী।
২৩ মিনিট আগে